সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান৷ বাগদানটা সেরেই ফেললেন টলিউডের বহুচর্চিত কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। গুঞ্জন নয়। এক্কেবারে হাতে গরম খবর। আর সে খবর যে পাকা, তা জানিয়ে দিয়েছেন খোদ পরিচালক রাজই। নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি ইতিমধ্যেই পোস্ট করেছেন তিনি। যেখানে শুভশ্রীর সঙ্গে আংটি বদলের সেই মাহেন্দ্রক্ষণই ধরা পড়েছে। অর্থাৎ সিঙ্গল স্টেটাস ঘুচিয়ে দুজনই এখন এনগেজড। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক আগেই জানিয়েছিল, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই সেলিব্রিটি কাপল৷ সে খবরেই সিলমোহর পড়ল৷
Against all odds…. we got engaged today to walk the path together for the rest of our lives.. need your blessings, good wishes & love #SnR pic.twitter.com/3ffr5yhgKC
— rajchoco (@iamrajchoco) March 6, 2018

এক্কেবারে বিরাট কোহলি-অনুষ্কা শর্মার কায়দাতেই গোপনে বাগদান সেরে ফেললেন টলিপাড়ার নামী কাপল। দক্ষিণ কলকাতায় রাজের আরবানার ফ্ল্যাটেই হল আংটি বদল। রুদ্রনীল, পদ্মনাভ-সহ অত্যন্ত ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধব হাজির হয়েছিলেন সেখানে৷ ঘিয়ে রঙের লেহঙ্গায় সেজেছিলেন শুভশ্রী৷

আর রাজের পরনে ছিল ছাই রঙের ব্লেজার। মঙ্গলবারই ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে ফোনে নিজের আরবানার বাড়িতে নৈশভোজের নিমন্ত্রণ জানিয়েছিলেন রাজ৷ তবে ঠিক কীসের জন্য বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছেন, তা তাঁদেরও বলেননি পরিচালক৷ যদিও অনেকেরই আন্দাজ, এ হয়তো রাজের বিয়েরই নিমন্ত্রণ৷

সম্পর্কে নানা চড়াই-উতরাই এসেছে তাঁদের। কখনও একে অপরের প্রতি অভিমান করে সরে গিয়েছিলেন, তো কখনও তৃতীয় ব্যক্তি হিসেবে রাজের জীবনে আগমন ঘটেছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীর। গত বছর সেপ্টেম্বরে শুভশ্রীর সঙ্গে রাজের সম্পর্ক তৈরি হয়৷ দু’জনেই অল্প দিনের মধ্যেই গভীর প্রেমে ডুবে যান৷ এমনকী দু’জনের বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল৷ বিয়ের পর রুবি হাসপাতালের পিছনে আরবানায় রাজের নতুন ফ্ল্যাটে রাজ-শুভশ্রীর থাকাও চূড়ান্ত হয়ে গিয়েছিল৷ কিন্তু গত বছর শেষের দিকে পুরনো প্রেমিক রাজের সঙ্গে মিমির ঘনিষ্ঠতার খবর আসতে শুরু করে৷ কিন্তু এদিন বাগদান পর্বের মধ্যে দিয়েই সব ধোঁয়াশা কেটে গেল৷

বিশ্বস্ত সূত্রের খবর, তাঁদের এক বান্ধবীর টালিগঞ্জের বাড়িতে একই সঙ্গে রেজিস্ট্রেশনও সারলেন রাজ-শুভশ্রী৷ পরস্পরের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করে দারুণ খুশি রাজ-শুভশ্রী৷ দেখুন তাঁদের এনগেজমেন্টের অ্যালবাম৷

বাগদানের পর কী প্রতিক্রিয়া তাঁদের? নিজের কানেই শুনে নিন৷
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! লজ্জার সিরিজ হার শ্রেয়সের ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক