সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুবছর পর টলিউডের সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদের হাত ধরে বাংলা ছবিতে রাখি গুলজার। ছবির নাম ‘আমার বস’। কয়েক দিন ধরেই কলকাতার নানা জায়গায় রাখি গুলজারকে নিয়ে চলছিল ছবির শুটিং। বৃহস্পতিবার শেষ দিনের শুটিং সারলেন তিনি। রাখির শেষ দৃশ্যের শুটে আবেগে ভাসলেন নন্দিতা ও শিবপ্রসাদ। দৃশ্য ক্যামেরা বন্দি হতেই রাখিকে জড়িয়ে ধরলেন পরিচালক জুটি।
৫ জানুয়ারি ‘আমার বস’ ছবির শুটিং শুরুর আগের দিন অনেকটা সময় উইন্ডোজ প্রযোজনা সংস্থার অফিসে কাটিয়েছেন রাখি গুলজার। কলকাতায় তাঁর প্রিয় স্ট্রিটফুড ফুচকা থেকে শাড়ি সবকিছুর খোঁজ নিয়েছেন মনে করে। উল্লেখ্য, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী শ্রুতি দাস।
[আরও পড়ুন: অভিষেক-ঐশ্বর্যর সম্পর্কে চিড়! সলমন আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘প্রাক্তন হিসেবে…’]
নন্দিতা-শিবুর হাত ধরেই বহুদিন বাদে বাংলা ছবিতে প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের। বহু বছর আগে বাংলায় তাঁকে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’ ছবিতে পাওয়া গিয়েছিল। এছাড়া গৌতম হালদারের ‘নির্বাণ’ ছবিতে থাকলেও বেশি দর্শকের দেখার সুযোগ হয়নি। কারণ, সেই সিনেমা মুক্তি পেয়েছিল ফিল্ম ফেস্টিভ্যালে। সেই অর্থে ‘শুভ মহরত’-এর পর ‘আমার বস’ ছবি দিয়েই বাংলা সিনেমায় প্রত্যাবর্তন ঘটল রাখি গুলজারের।
[আরও পড়ুন: TRP তালিকায় প্রথম স্থান ধরে রাখতে পারল ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয়-তৃতীয় স্থানে কোন সিরিয়াল?]
সর্বশেষ খবর
-
প্রধানমন্ত্রী হয়ে প্রথম সফরে চিনযাত্রা, ‘ভারতবিদ্বেষে’র হাওয়ায় কৌশলী তারেক, নজর রাখছে দিল্লি
-
ক্ষণিকের বৃষ্টিতেই চরমে দুর্ভোগ! মহেশতলায় পিলার ভেঙে পা কাটা গেল ব্যক্তির, চিনার পার্কে ডুবল অ্যাপ ক্যাব
-
ফিরল ভোপালের ভয়াবহ স্মৃতি! তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত অন্তত ৭
-
‘তোমার শোয়ে এসে ভুল করেছি…’, বিতর্কে বিদ্ধ সময় রায়নার উপর রেগে কাঁই আলিয়া ভাট!
-
‘প্রতিদিন যোগাভ্যাস করা উচিত’, অ্যাকাডেমিতে যোগ দিবস পালন করে মোদিস্তুতি লক্ষ্মীরতনের