সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপাকে পড়লেন বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। আদিবাসীদের নিয়ে ঠাট্টা করে ঝাড়খন্ডের কেন্দ্রীয় সারনা সমিতির রোষে পড়লেন রাখি। রাখির নামে দায়ের হল এফআইআরও!
তা ঠিক কী ঘটান রাখি সাওয়ান্ত?
বিতর্ক শুরু হয় রাখির এক ভিডিওকেই কেন্দ্র করে। যেখানে আদিবাসী পোশাকে দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিওতে দেখা গিয়েছে আদিবাসী পোশাক পরে, এই সম্প্রদায়ের মানুষদের নিয়ে ঠাট্টা করছেন। রাখির এই ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন সারনা সম্প্রদায়ের মানুষরা।
রাখির বিরুদ্ধে অভিযোগ, রাখির ভিডিও অত্যন্ত অশ্লীল। যা আদিবাসী সম্প্রদায়ের কাছে অসম্মানজনক। ১৯৮৯ সালের তফশিলি জাতি ও তফশিলি উপজাতি আইন অনুসারে রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ওই সংস্থা।
[আরও পড়ুন: অমিতাভের নাতনির প্রেমিক ‘গেহরাইয়াঁ’ খ্যাত সিদ্ধান্ত? সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে তুমুল জল্পনা ]
কেরিয়ারেরর শুরু থেকেই রাখি একেবারেই ঠোঁটকাটা। যা মুখে আসে, তাই বলে দেন। এই যেমন, কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউড ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাখি। যা নিয়ে শোরগোল শুরু হয়েছিল বলিপাড়ায়।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রাখি একেবারে খোলা বইয়ের মতো নিজের জীবনকে তুলে ধরেন। রাখি স্পষ্টই জানান, মাত্র ১৫ বছর বয়সেই বক্ষ প্রতিস্থাপন করতে হয়েছিল তাঁকে। এই সাক্ষাৎকারেই রাখি আরও জানান, ‘খুব অল্প বয়স থেকেই সিনেমায় অভিনয় করার ইচ্ছে ছিল। কীভাবে বলিউডে এন্ট্রি পাওয়া যায় তা নিয়ে নানা পরিকল্পনা করছিলাম। একজন আমাকে বলেছিল, আগে নিজের শরীরকে বদলে ফেল, তবেই বলিউডে সুযোগ পাবে। বিশেষ করে স্তন বড় করতে হবে! একথা শুনেই বক্ষ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিই। তবে অপারেশনের সময় খুব ভয় পেয়েছিলাম।’

[আরও পড়ুন: যাত্রাপালার নামে শিলাজিতের ‘ঝিন্টি’ গান! ‘উকিল খুঁজব নাকি’, মন্তব্য গায়কের]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!