Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Rakhi Sawant

‘ওকে বিয়ে করিনি’ বলছেন ‘বর’ আদিল, কান্নায় ভেঙে পড়লেন রাখি

বিয়ে নিয়ে কী বললেন রাখি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩, ১২:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৩, ২০২৩, ১২:৩৪

options
link
‘ওকে বিয়ে করিনি’ বলছেন ‘বর’ আদিল, কান্নায় ভেঙে পড়লেন রাখি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যি কি রাখি সাওয়ান্তকে বিয়ে করেছেন আদিল খান দুরানি? নাকি পুরোটাই সাজানো ঘটনা! রাখি যতই তাঁর নিকাহর ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন না কেন, আদিল কিন্তু এই বিয়েকে একেবারেই নাকচ করেছেন। টাইমস নাউ-এ প্রকাশিত এক খবর অনুযায়ী, আদিল খান স্পষ্টই জানিয়েছে রাখিকে তিনি বিয়ে করেননি। বরং এই বিয়ের ভিডিও একেবারেই মিথ্যে!

তবে এই সংবাদমাধ্যমকে রাখি আবার সাক্ষাৎকারে বলেছেন অন্যকথা। রাখি টাইমস নাউ-কে জানিয়েছেন, আদিল কেন এমন বলছে। আমি জানি আদিল আমাকে খুব ভালবাসে। আমাকে এই বিয়ে গোপন রাখতে বলেছিল। তবে আমি মারাঠি বিগ বসে যাওয়ার পর, অনেক কিছু ঘটে যায়। আমার মনে হয় আদিল তাঁর পরিবারের চাপে এমন কথা বলছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাখি আরও জানান, আমার মা এখন হাসপাতালে ভরতি। আদিল আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি মানসিক দিক থেকে একেবারেই বিপর্যস্ত। আমার সঙ্গেই এত খারাপ হয় কেন?

[আরও পড়ুন: অন্যায়ভাবে চাপানো হয়েছে কোটি টাকার কর, সেলস ট্যাক্সের বিরুদ্ধে আদালতে অনুষ্কা]

ক্যানসারে আক্রান্ত হয়ে মা হাসপাতালে ভরতি। মাকে নিয়ে দুশ্চিন্তায় রাত কাটছে না রাখি সাওয়ান্তের (Rakhi Sawant)। সে কথা সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে স্পষ্ট জানিয়েছেন রাখি সাওয়ান্ত। আর এবার সোশ্যাল মিডিয়ার হাত ধরে ভাইরাল হল রাখি সাওয়ান্ত ও প্রেমিক আদিল খান দুরানির বিয়ের ছবি! গুঞ্জন বলছে, গোপনে আদিলের সঙ্গে রাখি বিয়ে করে ফেলেছেন। ছবিতে দেখা গিয়েছে, গলায় মালা পরে, হাতে বিয়ের সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে আছেন রাখি ও আদিল। তবে আপাতত, এই ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি রাখি ও আদিল কেউ-ই।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakhi Sawant (@rakhisawant2511)

বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) খোদ নিজেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছিলেন প্রেমিকের নাম আদিল খান ডুরানি। তবে শুধু প্রেমিকের নামই নয়, প্রেমিককে পাশে নিয়ে ভিডিও এবং ছবিও আপলোড করলেন রাখি। আর সেখানেই তিনি জানিয়ে ছিলেন এই নতুন প্রেমের কথা।

খবরে থাকতে বরাবরই রাখি নানারকম চমক দিয়ে থাকেন। এই যেমন, বিগ বস ১৫-র সময় রাখি হঠাৎই জানিয়ে দেন, তিনি রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ। এই রীতেশ নাকি থাকেন কানাডাতে। রীতেশের রয়েছে স্ত্রী ও সন্তানও। তবুও নাকি রাখির সঙ্গে বিয়ে করেছেন তিনি। এমনকী, এই রীতেশকে রাখি নিয়ে এসেছিলেন বিগ বসের ঘরেও। রীতেশকে দেখে, সলমন বলেছিলেন, রাখি নিশ্চয়ই স্বামী ভাড়া করেছেন! সেই নিয়েও বিগ বসের অন্দরে হয়েছিল শোরগোল।

কেরিয়ারের শুরু থেকেই রাখি ঠোঁটকাটা। যা মুখে আসে, তাই বলে দেন। এই যেমন, কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলিউড ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাখি। এই সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন, স্তনের সাইজ বড় হলেই নাকি বলিউডে সুযোগ ঘটে। যা নিয়ে শোরগোল শুরু হয়েছিল বলিপাড়ায়। সেই বিন্দাস রাখি হঠাৎ করে বিয়ের খবর গোপন কেন করলেন, তা নিয়ে আলোচনা বলিপাড়ায়।

[আরও পড়ুন: ঐন্দ্রিলার মৃত্যুর পর অভিনেত্রীর ফেসবুক ব্যবহার করছেন মা শিখা শর্মা! ক্ষুব্ধ অনুরাগীদের একাংশ ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.