সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মুখ খুললেই জন্ম নেয় কোনও নয়া বিতর্ক। কারণ বিষয় যাই হোক না কেন, কিছু না কিছু বেফাঁস মন্তব্য তিনি করবেনই। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। এবার প্রসঙ্গ ছিল রাম রহিম ও হানিপ্রীত। রাম রহিমের বায়োপিক তৈরি করছেন রাখির ভাই রাকেশ সাওয়ান্ত। সেই ছবিতে হানিপ্রীতের চরিত্রে দেখা যাবে রাখি সাওয়ান্তকে। সেই প্রসঙ্গেই রাখি বললেন, তিনি হানিপ্রীতকে সাত আট বছর ধরে চেনেন, তার সম্পর্কে সব কথাই নাকি জানা রাখির। এমনকী যে হানিপ্রীতকে হন্যে হয়ে খুঁজছে হরিয়ানা পুলিশ, রাখি সেই হানিপ্রীতের খোঁজও জানেন। তিনি বলেই বসলেন, হানিপ্রীত রয়েছে লন্ডনে। বোঝো কান্ড!

[বিকিনিতে নেটদুনিয়ায় ঝড় তুললেন ছোটপর্দার এই অভিনেত্রী]

রোজই খবরের শিরোনামে ধর্ষক ভন্ড ‘বাবা’ গুরমিত রাম রহিম সিং। ধর্ষণের অভিযোগে সিবিআই আদালত রাম রহিমকে ২০ বছর কারাদণ্ডের নির্দেশ দেয়, তাকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত গোটা দেশ। তবে শুধুই বাবা নয়, সাম্প্রতিক অতীতে আলোচনার কেন্দ্রে তার পালিতা কন্যা হানিপ্রীত। তার সঙ্গে নাকি বাবার যৌন সম্পর্কও ছিল! জেলেও তাকে নিয়ে যাওয়ার জন্য গোঁ ধরেছিল বাবা। কিন্তু স্বাভাবিকভাবেই সে গুড়ে বালি পড়েছে। রাম রহিমের সঙ্গে হানিপ্রীতের সম্পর্কের নানা পরত প্রতিদিন নতুন করে উঠে আসছে।

[ডান্স ফ্লোরেও সৌরভের দাদাগিরি, সঙ্গী বরুণ ধাওয়ান]

এবার সেই সম্পর্কের গল্পই উঠে আসতে চলেছে বড়পর্দায়। তবে শুধু রাম রহিম ও হানিপ্রীতের সম্পর্কই নয়, রাম রহিমের গোটা জীবন নিয়েই তৈরি হচ্ছে সিনেমা। এই বায়োপিকের নাম ‘অব হোগা ইনসাফ’। জানা গিয়েছিল, রাম রহিমের এই বায়োপিকে তার চরিত্রে দেখা যাবে রাজা মুরাদকে। কিন্তু সম্প্রতি শুটিংয়ের যে ছবি প্রকাশিত হয়েছে, তাতে কিন্তু রাম রহিমের চরিত্রে জনপ্রিয় অভিনেতা রাজা মুরাদকে দেখা যায়নি। শোনা যাচ্ছে রাম রহিমের বায়োপিকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন ইজাজ খান। ডেরা সাচা সৌদার সেট তৈরি করা হয়েছে। আপাতত শুটিং চলছে দিল্লিতে। আগামী বছর জানুয়ারীতে মুক্তি পাবে এই বায়োপিক।
সর্বশেষ খবর
-
২৬ হাজার চাকরি বাতিল: সম্পন্ন হয়নি নতুন নিয়োগ! কাজের মেয়াদ বৃদ্ধির আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যোগ্যরা
-
‘গ্রিন ইন্ডিয়া মিশন’ ব্যর্থ, বলছে ‘ক্যাগ’ রিপোর্ট, বাস্তুতন্ত্র রক্ষা হল কই?
-
ডার্বির পরই দুই প্রধানে দুই বিদেশি, ইস্টবেঙ্গলে সই ‘ক্রোট পোলা’ জিভুলিচের, মোহনবাগানে কে?
-
রাম মন্দিরে ‘চুরি’ প্রকাশ্যে এনেছিলেন, উত্তরপ্রদেশে সাংবাদিকের বিরুদ্ধেই দায়ের মামলা
-
দুর্গাপুজোর থিম খোদ মুখ্যমন্ত্রী! নন্দীগ্রাম থেকে নবান্ন ফুটে উঠবে কলকাতার এই পুজোয়