সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে উরফিতে রক্ষে নেই সঙ্গে রাখি দোসর! হ্য়াঁ, সম্প্রতি এমনটিই ঘটল মুম্বইয়ের এক ফিল্মি পার্টিতে। যেখানে ক্য়ামেরার সামনে বলিপাড়ার দুই কন্ট্রোভার্সি কুইন একে অপরকে ভালবাসায় ভরালেন। এমনকী, সুযোগ পেয়ে উরফির গালে চকাস করে চুমুও খেলেন রাখি! আর সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আপাতত জেলবন্দি রাখির স্বামী আদিল। রাখির সংসার সংগ্রামে রোজই নতুন টুইস্ট। অন্যদিকে, আজব আজব পোশাক পরে রোজই হইচই ফেলে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদ। তাই এই বিতর্ক জুটি কাণ্ড কিন্তু দারুণ হিট সোশ্যাল মিডিয়ায়।
এই যেমন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে উরফির গালে চুমু খেতে খেতে রাখি বলছেন, আদিলকে মিস করছি, উরফির গালে চুমু।
[আরও পড়ুন: মেহেন্দিতে গেরুয়া পোশাক, বিয়েতে লাল বেনারসি, দিল্লিতে জমজমাট স্বরা-ফাহাদের বিয়ে, দেখুন ছবি]
স্বামী আদিলের সঙ্গে রাখির সম্পর্ক বহু আগেই বিগড়েছে। তাঁদের সংসারের গল্পে নানারকম টুইস্ট। কখনও ঝগড়া, কখনও প্রেম, কখনও বদলা। সব মিলিয়ে রাখির জীবন কিন্তু সিনেমার থেকে কিছু কম নয়। রাখিও সেটা জানেন আর তাই তো এবার নিজের জীবনকে রুপোলি পর্দায় আনতে চলেছেন রাখি। হ্যাঁ, ঠিকই পড়েছেন রাখির জীবন নিয়েই এবার তৈরি হতে চলেছে সিনেমা। আর জানেন রাখির এই বায়োপিক তৈরি করছেন কে? এখানেও রয়েছে চমক।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘RRR’কে বলিউড সিনেমা বলায় বিপত্তি, নেটিজেনদের রোষানলে অস্কারের সঞ্চালক জিমি ]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে