নিট কারচুপির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলনে সামিল শিক্ষাবিদ তথা পরিবেশপ্রেমী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। দিল্লির যন্তর মন্তরে একটানা আঠারো দিন অনশনে শারীরিক অবস্থা বেশ সংকটজনক। সোনমের স্বাস্থ্য নিয়ে বিভিন্নমহলে উদ্বেগ বাড়তেই আদালতের দ্বারস্থ সমাজকর্মী-আইনজীবী রাকেশকুমার। দায়ের করেছেন জনস্বার্থ মামলা। তাঁর দাবি, অবিলম্বে সোনমকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি হাসপাতালে নিয়ে জোর করে খাইয়ে অনশন ভঙ্গের বিষয়ে হস্তক্ষেপ করা হোক। এমতাবস্থায় যন্তর মন্তরে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন ‘বিতর্কিত’ অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
শুধু তাই নয়, সোনমকে নিজের হাতে খাইয়ে অনশন ভঙ্গ করাতে চান। শুনে অবাক হলেন? কিন্তু, এটাই চরম সত্য। সাংবাদিকদের সামনে মনের কথা প্রকাশ্যে বলেছেন রাখি। সোনমের বর্তমান শারীরিক পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জীবনের ঝঁকি না নেওয়ার অনুরোধ করেছেন রাখি (Rakhi Sawant)। ওয়াংচুকের কাছে রাখির কাতর আর্জি, “আপনি ফালতু মানুষদের জন্য এভাবে নিজেকে শেষ করে দেবেন না। আপনি আমাদের দেশের অমূল্য রতন। আপনার বেঁচে থাকা জরুরি।”
আরও পড়ুন:
View this post on Instagram
এরপর তাঁর অনশন ভঙ্গ প্রসঙ্গে যোগ করেন, “আমি যন্তর মন্তরে যেতে চাই। নিজের হাতে ওঁর অনশন ভঙ্গ করাতে চাই। লেবুর জল, আমের সরবত, মৌসুম্বির জ্যুস খাওয়াব।” সিনে ইন্ডাস্ট্রির একাংশ সোনমের শারীরিক অবস্থার জন্য দুঃশ্চিন্তায় রয়েছেন। সমাজমাধ্যমে তাঁর সমর্থনে আওয়াজ তুলেছেন প্রবীণ অভিনেত্রী জিনাত আমন থেকে সোনি রাজদান, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠকসহ বিশিষ্টজনেরা।

সকলের একটাই অনুরোধ, দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের অনশন প্রত্যাহার। আগামীদিনে লড়াইয়ের জন্য সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন। একইসঙ্গে সরকারের উদাসীনতা নিয়েও উদ্বিগ্ন সেলেব দুনিয়ার একাংশ। তাঁর সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত ‘সাইলেন্সার চতুর’ ওরফে ওমি বৈদ্য ও স্বরা ভাস্কর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ই-২০ না পোষালে বেশি দামে খাঁটি পেট্রল কিনুন’, গাড়ি খারাপের অভিযোগ উড়িয়ে বার্তা গড়কড়ির
-
‘নয়া সফরের মানসিক প্রস্তুতি’, ‘বিগ বস’ চর্চা উসকে আচমকা নামবদল প্রসঙ্গে সায়ক
-
পাশে রয়েছেন ‘দাদা’ শুভেন্দু! বারুইপুরের নির্যাতিতার বাবাকে কারাদপ্তরে নিয়োগ
-
মানা হচ্ছে না লোধা আইন! জরুরি সভার আগে সিএবির চিঠির শর্তে রোষ ময়দানে
-
মশার হাত থেকে বাঁচতে ধূপ! শ্বাসযন্ত্রকে ফেলছেন ঝুঁকিতে, নতুন সমীক্ষায় উদ্বেগ