সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবার বিয়ে ভেঙেছে বলে কি আবার বিয়ে করবেন না? নিশ্চয়ই করবেন। হাল ছাড়তে রাজি নন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। আবার বিয়ের স্বপ্ন দেখছেন তিনি। এবার ‘ভাল বর’ চাই রাখির। আর তার জন্য আজব কাণ্ড ঘটালেন তিনি। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই মাথায় ফাটালেন ডিম।

গত বছর আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেন রাখি। তা নিয়ে বিস্তর অশান্তি হয়। রাখি দাবি করেন, আদিলের জন্য তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু স্বামী তাঁকে স্বীকৃতি দিচ্ছেন না। সে ঝামেলা কয়েকদিন পরই মিটে যায়। একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে থাকেন রাখি ও আদিল। কিছুদিন আগেই মাকে হারিয়েছেন রাখি সাওয়ান্ত। সেই সময় তাঁর পাশেই ছিলেন আদিল।

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র পোস্টার তৈরি করে চমকে দিলেন শাহরুখ অনুরাগী, কী বলছেন নেটিজেনরা?]
কিন্তু এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই রাখি অভিযোগ করেন, এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল। আদিলের বিরুদ্ধে ঘরোয়া হিংসা ও প্রতারণার অভিযোগও আনেন তিনি। পরে আবার আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। তাঁকে গ্রেপ্তারও করা হয়।

অতীতের তিক্ত অভিজ্ঞতাকে পিছনে ফেলে আবার বিয়ের স্বপ্ন দেখছেন রাখি। ‘ভাল বর চাই’, একথা বলতে বলতেই মাথায় ফাটালেন একের পর এক ডিম। রাখির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে কেউ ব্যঙ্গ, বিদ্রুপের পালাও শুরু হয়ে গিয়েছে। একজন আবার ভিডিওটি পুনীত সুপারস্টারকে ট্যাগ করার পরামর্শও দিয়েছেন।
View this post on Instagram
[আরও পড়ুন: বেনারসী পরে বাইকে চালাচ্ছেন ঋত্বিকা সেন, অভিনেত্রী চললেন কোথায়?]
সর্বশেষ খবর
-
রেশনে সিমেন্টভর্তি গম, গরিবের হকের চাল পাচারের অভিযোগ ২ জেলায়
-
স্কুলের ভিতরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে লাগাতার শ্লীলতাহানি! অন্ডালে গ্রেপ্তার ভাইস প্রিন্সিপাল
-
‘সব খরচ আমাদের’, জাতীয় দলে ডাক পেতেই ‘বাচ্চা’ বৈভবকে নিয়ে বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের
-
সুরেন্দ্রনাথে কন্ডোম উদ্ধার: ‘রোম্যান্টিক রাজনৈতিকদল’ কটাক্ষ সুদীপের, শিলাজিৎ বললেন, ‘সিকিওরড কলেজ’
-
ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী! ‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর