Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ram Temple Inauguration

রামের অযোধ্যায় হোটেল পাচ্ছেন না খোদ লক্ষ্মণ, ‘ক্ষুব্ধ’ সুনীল! মন্দির উদ্বোধনের আগেই ফিরতে হচ্ছে?

প্রিয় 'লক্ষ্মণ'ই থাকছেন না রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২৪, ১৬:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২৪, ১৬:১২

options
link
রামের অযোধ্যায় হোটেল পাচ্ছেন না খোদ লক্ষ্মণ, ‘ক্ষুব্ধ’ সুনীল! মন্দির উদ্বোধনের আগেই ফিরতে হচ্ছে? zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দির উদ্বোধনের (Ram temple consecration) আমন্ত্রণ না পেয়ে গত ডিসেম্বর মাসেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সুনীল লহরী। আক্ষেপের সুরে বলেছিলেন, “উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজকদের সম্ভবত আমার করা ‘লক্ষ্মণ’-এর চরিত্রটা ততটা গুরুত্বপূর্ণ মনে হয়নি।” তবে সম্প্রতি অযোধ্যা নগরীতে ‘রাম-সীতা’ অরুণ গোভিল, দীপিকা চিখলিয়ার সঙ্গে লক্ষ্মণ সুনীলকে হাঁটতে দেখে ‘রামায়ণ’-এর স্মৃতি ফিরেছিল। কিন্তু এবার শোনা গেল, রামের অযোধ্যায় নাকি হোটেল পাচ্ছেন না খোদ লক্ষ্মণ। বাধ্য হয়েই ফিরে আসতে হচ্ছে মন্দির উদ্বোধনের আগে সুনীল লহরীকে (Sunil Lahri)।

বুধবার সকালে অযোধ্যায় একসঙ্গে পৌঁছন অরুণ গোভিল, দীপিকা চিখলিয়া এবং সুনীল লহরীরা (Dipika, Arun Govil, Sunil Lahiri)। মন্দির চত্বর অবধি পায়ে হেঁটেই গিয়েছিলেন তাঁরা। পরনে দুই অভিনেতার হলুদ পাঞ্জাবী। পাশাপাশি অভিনেত্রীর পোশাকেও রং মিলান্তি ছোঁয়া। অযোধ্যার রাজপথে তিন তারকার হাঁটার দৃশ্য যেন সেই আশির দশকের রামানন্দ সাগরের রামায়ণ ধারাবাহিকের স্মৃতি উসকে দিয়েছিল। সেই ভিডিও ভাইরাল হতেই অনকে মনে করেছিলেন, সুনীল লহরী হয়তো রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগ দেবেন বলেই গিয়েছেন। কিন্তু অভিনেতা নিজেই সেই ধোঁয়াশা পরিষ্কার করলেন।

Advertisement

সুনীল লহরী জানিয়েছেন, রামলালার প্রাণপ্রতিষ্ঠায় যোগ দিতে চান, কিন্তু অযোধ্যায় (Ayodhya Ram Temple Inauguration) থাকার জন্য কোনও হোটেলই পাচ্ছেন না তিনি। “বুধবার ‘হামারে রাম আয়েঙ্গে’ ভজনের ভিডিও শুটের জন্য গিয়েছিলাম অযোধ্যায়। সেখানে থাকার জায়গা না হলেও বিমানে ফেরার টিকিট ঠিক বুক হয়ে গিয়েছে। এদিকে আমি নিজেও কোনও হোটেল পাচ্ছি না”, মন্তব্য টেলিপর্দার জনপ্রিয় লক্ষ্মণের। অভিনেতার এমন মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যিই তিনি ২২ জানুয়ারি অনুষ্ঠানের আমন্ত্রণ পাননি?

[আরও পড়ুন: রামমন্দিরে ৫০ কোটি অনুদান প্রভাসের? ‘আদিপুরুষ’ বিতর্কের ড্যামেজ কন্ট্রোল!]

আটের দশকে টেলিপর্দায় শুরু হয়েছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’ সিরিয়াল। সেখানেই লক্ষ্মণের ভূমিকায় দেখা গিয়েছিল সুনীল লহরীকে। রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেন অরুণ গোভিল। সীতার ভূমিকায় দীপিকা চিখালিয়া। এই ধারাবাহিকের সুবাদেই তুমুল জনপ্রিয়তা পান তিন তারকা। আজ চার দশক পেরিয়ে গেলেও রামায়ণের রাম-সীতা ও লক্ষ্মণের কথা উঠলে এই তিন জনের মুখই ভেসে ওঠে দর্শকদের মনে। সেই সুনীল, দর্শকদের প্রিয় ‘লক্ষ্মণ’ই থাকছেন না রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন?

[আরও পড়ুন: ‘মোদি সাক্ষাৎ দেবদূত, দেশ সামলাতে ওঁর মতো সাধু দরকার’, ভজনে রামভক্তির প্রচার কৈলাস খেরের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.