সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কত কাণ্ডই না ঘটে যায় বিনোদন জগতে। যা দেখে অবাক হতে হয় দর্শকদের। তবে বিনোদন জগতের সঙ্গে যুক্ত মানুষেরা কিন্তু চমক দিতে একেবারেই পিছপা হন না। বরং কীভাবে অনুরাগীদের সামনে নতুন নতুন অবতারে আসা যায়, তার জন্যই ফন্দি আঁটতে থাকেন। এই যেমন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil ghosh) ও প্রতীক সেন (Pratik Sen)। অনুরাগীদের চমক দিতে গিয়ে পরে ফেললেন শাড়ি! হ্যাঁ, ঠিক পড়েছেন।
গপ্পোটা হল, টলিউড প্রযোজক রানা সরকার ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে চলেছেন নতুন একটি ফুড শো ‘ভজহরি রান্না’। সংবাদ প্রতিদিন ডিজিটালে এ খবর আগেই প্রকাশিত হয়েছে। আর সেই শোয়েই এবার শাড়ি পরে ‘শাশুড়ি’ সাজলেন রুদ্রনীল ঘোষ। পাশে বৌমা সেজে দাঁড়ালেন ‘মোহর’ ধারাবাহিকের শঙ্খ। প্রযোজক রানা সরকার তাঁর ফেসবুক পেজেই শেয়ার করলেন ‘ভজহরি রান্না’ শোয়ের শুটিং স্টিল। যেখানে রান্নার কারিগরি দেখালেন রুদ্র ও প্রতীক।

[আরও পড়ুন: এবার বিবাহবিচ্ছেদের পথে প্রিয়াঙ্কা চোপড়া? অভিনেত্রীর পোস্ট ঘিরে বলিউডে শোরগোল ]
সংবাদ প্রতিদিন ডিজিটালকে আগেই রানা সরকার জানিয়েছিলেন, ”আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মেই আসছে এই ফুড শো। এই শোয়ে অনেকেই অতিথি হিসেবে আসবেন।” এই ফুড শো নিয়ে এর থেকে বেশি কিছু ফাঁস করতে চান না প্রযোজক রানা। তাঁর কথায়, ”এখনই সব বলে দেওয়া যাবে না। সবই ক্রমশ প্রকাশ্য। এই সংক্রান্ত সব খবর সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করব।”
জানা গিয়েছে, স্টুডিওর চার দেওয়াল থেকে বেরিয়ে প্রকৃতির মাঝেই নানারকম রান্না শেখাবে এই শো। প্রত্যেক এপিসোডেই থাকবে নতুন নতুন চমক। কবে থেকে দেখা যাবে এই শো? প্রযোজকের কথায়, ”তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে!”
[আরও পড়ুন: ‘আমি অনেক দূরের মানুষ’, বিবাহবিচ্ছেদের পর কাকে এমন বার্তা দিলেন অনুপম রায়? ]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি