সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই সোশ্য়াল মিডিয়ার হাত ধরে ভাইরাল হল রণবীর কাপুরের একটি নাচের ভিডিও। যেখানে দেখা গেল চোখ বুজে, দু’হাত তুলে নাচছেন রণবীর। আর আশে পাশে শুটিং টিম।
আসলে সম্প্রতি অ্যানিমেল ছবির একাংশের শুটিং শেষ করেছেন রণবীর। পাঞ্জাবের এই শুটিং স্পটে শুটিং শেষ হতেই আনন্দে নেচে উঠেছেন তিনি।
[আরও পড়ুন: দিদি প্রিয়াঙ্কার মতোই ‘স্মার্ট খিলাড়ি’! বিয়ের আগেই ব্যবসা শুরু করলেন পরিণীতি চোপড়া]
তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন রণবীর। এই ভিডিও দেখে অনেকেই মনে করছেন রণবীর হয়তো নেশাগ্রস্ত হয়ে এরকমটা নেচেছেন। কিন্ত সূত্র বলছে, এই নাচের সময় একেবারেই সুস্থ ছিলেন রণবীর। শুধুমাত্র আনন্দের চোটেই এমনটা নেচেছেন ঋষিপুত্র।
সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’-এর প্রি-টিজার প্রকাশ্যে আসতেই সরগরম নেটপাড়া। যেখানে একেবারে অ্য়াকশন প্যাকড লুকে দেখা গিয়েছে রণবীরকে। যা দেখে উল্লাসে ফেটে পড়েছেন রণবীর অনুরাগীরা। পাশাপাশি সিনে-সমালোচকদের ভবিষ্যদ্বাণী এই ছবি বক্সঅফিসে দারুণ ব্যবসা করবে।
View this post on Instagram
[আরও পড়ুন: জলসার বাইরে জনঅরণ্য! ‘অভুক্ত’ খুদে ফুলওয়ালির থেকে ৫ হাজার টাকার ‘গজরা’ কিনলেন অমিতাভ]
সর্বশেষ খবর
-
রাজ্যসভায় ফের ভাঙল তৃণমূল, সুখেন্দু-সুস্মিতার পর ইস্তফা আরও এক সাংসদের
-
অনগ্রসর শ্রেণির ভুয়ো শংসাপত্র দেওয়া আধিকারিকদের ছাড় নয়, অ্যাকশন মুডে নদিয়ারচাঁদ
-
লক্ষ্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা, তৃণমূলের পর এবার আরও এক বিরোধী দল ভাঙাচ্ছে NDA!
-
‘ফ্রিতে গাজর দেব’, ‘খরগোশ জনতা পার্টি’ খুলে নিজেকে ‘প্রধানমন্ত্রী’ ঘোষণা এলভিশ যাদবের
-
বাসকর্মীকে পিটিয়ে খুন টোটো চালকদের! প্রতিবাদে শান্তিপুরের তিনটি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট