সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে হয়তো জামাইয়ের মতো জামাই। যে কিনা স্ত্রীয়ের সঙ্গে তাঁর শ্বশুর-শাশুড়িরও খেয়াল রাখেন। হ্যাঁ, এমনটিই করলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ক্রিসমাসে শাশুড়ি মা সোনি রাজদানকে দারুণ এক সারপ্রাইজ দিলেন রণবীর। যা দেখে আপ্লুত আলিয়ার মা সোনি রাজদান।
গপ্পোটা একটু বিশদে বলা যাক। ক্রিসমাস ইভে আলিয়ার বাপের বাড়িতে জমিয়ে পার্টি করেছেন রণবীর কাপুর। সঙ্গে ছিল ছোট্ট রাহাও। সেই পার্টিতে হাজির ছিলেন রণবীরের বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায়ও। সেই পার্টির ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়। সেই পার্টি থেকেই ইনস্টাগ্রামের স্টোরি আপলোড করলেন সোনি রাজদান। তিনি লিখলেন, ‘প্রিয় জামাই আমাকে দারুণ এক উপহার দিয়েছেন!’

[আরও পড়ুন: বড়দিনে বড় একা মালাইকা! আরবাজের বিয়ে সম্পন্ন, লন্ডনে অর্জুন, প্রেমিকার দুর্দিনেও পাশে নেই!]
আসলে রণবীর সোনি রাজদানকে এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন। যা কিনা সোনি শিশুকল্যাণের জন্য এক এনজিওকে দান করবেন। ক্রিসমাসে জামাইয়ের থেকে এমন উপহার পাওয়ায় আপ্লুত আলিয়ার মা সোনি।
View this post on Instagram
[আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান, পরিবারে নতুন বউদিকে স্বাগত ‘চিরকুমার’ সলমনের]
সর্বশেষ খবর
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব