সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ‘ব্রহ্মাস্ত্র’ ছবি সুপারহিট। কয়েকদিনের মধ্যেই রণবীর-আলিয়ার সংসারে আসবে নতুন অতিথি। এসব নিয়েই মেতে আছেন বলিউডের এই তারকা দম্পতি। তবে এত খুশি থেকেও রাতে কিন্তু একটুও ঘুমতে পারছেন না রণবীর। বরং বেশিরভাগ রাতই তাঁর কাটছে অনিদ্রায়। হ্যাঁ, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই কষ্টের কথাই জানালেন রণবীর।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়াকে নিয়ে মস্করা শুরু করেন রণবীর। সেখানেই তিনি জানান, ”আলিয়া গোটা বিছানা জুড়ে শুয়ে থাকে। আর আমি এক কোণায় পড়ে থাকি। সারারাত আলিয়া বিছানায় ঘুরতে থাকে! বেশিরভাগ রাতেই আমার একেবারে ঘুম হয় না।”
রণবীরের একথায় অবশ্য সহমত পোষণ করেছেন আলিয়াও। উলটে আলিয়া বলেন, ”রণবীরের সবচেয়ে ভাল দিক হল, রণবীর খুব ঠান্ডা মানুষ। খুব ভাল শ্রোতা। মন দিয়ে সবার কথা শোনে।”

[আরও পড়ুন: অবশেষে সাত পাকে বাঁধা পড়ছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা! প্রকাশ্যে বিয়ের তারিখ]
সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন আলিয়া (Alia Bhatt) ও রণবীর (Ranbir Kapoor)। আর প্রচারের ফাঁকে টুক করে আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে রসিকতা করে ফেললেন রণবীর। মাতৃত্ব নিয়ে আলিয়াকে প্রশ্ন করতেই, আলিয়ার কথার মাঝেই ফোড়ন কাটেন রণবীর। টুক করে বলে ফেলেন, ‘একজন তো দিন দিন ছড়িয়ে পড়ছে।’ রণবীরের এই মন্তব্য আলিয়া হেসে উড়িয়ে দিলেও, নেটিজেনরা কিন্তু ক্ষেপে লাল। রণবীরকে তাঁরা পাষাণ হৃদয় বলেই ব্যাখা করছেন। শুধু তাই নয়, অনেকে তো বলেই ফেলেছেন রণবীর মোটেই ভাল বাবা হবেন না!

বলিউডের বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ঘোষণা করা হয়েছিল ২০১৪ সালে। ঠিক হয় অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। পরে ২০১৭ সালে প্রযোজক করণ জোহর জানান, ট্রিলজি হিসেবে ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি করা হবে। সেই মতো ২০১৮ সালে ছবির শুটিং শুরু করেন অয়ন।
[আরও পড়ুন: ললিত কাণ্ড অতীত! শুটিংয়ে সুস্মিতা, এবার রূপান্তরিত লিঙ্গের মানুষের ভূমিকায় অভিনেত্রী?]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন