সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাপুর পরিবারের মেয়ে হয়েও অভিনয়ের জগতে পা রাখেননি রিধিমা কাপুর। তবে তাঁর মেয়ে সামারার গ্ল্যামার দুনিয়ার ফ্ল্যাশবাল্বের ঝলকানি বেশ ভালো লাগে। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জি দেখেই উচ্ছ্বসিত হয়ে যায় রণবীর কাপুরের ভাগ্নী। একের পর এক পোজ দিতে থাকে। মেয়েকে সামলাতে বেশ হিমশিম খেতে হয় ঋষি ও নীতু কাপুরের মেয়ে রিধিমাকে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিও।

কিছুদিন আগে করিনা কাপুর ও সইফ আলি খানের ছোট ছেলে জেহর জন্মদিন ছিল। সেই পার্টিতেও গিয়েছিলেন সামারা। সেখানে মামা রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে তাঁকে খোশমেজাজে দেখা যায়। এর পরে মুম্বইয়ের বিমানবন্দরে রিধিমা ও সামারাকে একসঙ্গে দেখা যায়।
[আরও পড়ুন: কবে থেকে অনুপমের সঙ্গে প্রেম? মুখ খুললেন হবু স্ত্রী প্রস্মিতা]
পাপারাজ্জিদের দেখেই সামারার মুখে হাসি ছড়িয়ে পড়ে। ক্যামেরার সামনে চলে আসে সে। দুহাত সামনে মুড়িয়ে পোজ দিতে থাকে রণবীরের ভাগ্নী। মেয়ের অবস্থা দেখে ছুটে আসেন রিধিমা। তখন আবার মায়ের কাঁধে হাত রেখে পোজ দিতে থাকে সামারা।
View this post on Instagram
১৯৮০ সালের জানুয়ারি মাসে ঋষি কাপুর ও নীতু সিংয়ের বিয়ে হয়। সে বছরের সেপ্টেম্বর মাসে রিধিমার জন্ম হয়। রণবীরের থেকে দুবছরের বড় রিধিমা। ২০০৬ সালে শিল্পপতি ভারত সাহানির সঙ্গে তাঁর বিয়ে হয়। ২০১১ সালে সামারার জন্ম হয়। এখন অর্থাৎ এখন মাত্র ১৩ বছর সামারার। তবে লাইট-ক্যামেরা-অ্যাকশনের এই জগৎ তাঁর বেশ পছন্দের বলেই মনে করছেন নেটিজেনরা। ভিডিও দেখে অনেকেই তাঁকে কাপুর পরিবারের ‘নেক্সট স্টার’ বলছেন।
[আরও পড়ুন: উফ গরম! ছেলের ব্র্যান্ডেড পোশাকের জন্য শার্টলেস শাহরুখ, ছবি দেখলে লাগবে ছ্যাঁকা ]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক