Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
মর্দানি ২

দেবীপক্ষে ‘মর্দানি ২’-এর টিজার, ফের নজর কাড়লেন রানি

দেখুন ছবির টিজার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৯, ২১:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৯, ২১:২৭

options
link
দেবীপক্ষে ‘মর্দানি ২’-এর টিজার, ফের নজর কাড়লেন রানি zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুরাগীদের শারদীয়ার উপহার দিলেন রানি মুখোপাধ্যায়। পুজোর আগেই মুক্তি পেল ‘মর্দানি ২’-এর টিজার। গোটা টিজারে টুকরো টুকরো কোলাজে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে একবারই রানিকে সম্পূর্ণ পুলিশের উর্দিতে দেখা গিয়েছে।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে শেয়ার করেছেন টিজার। পাশাপাশি ছবির পোস্টারও শেয়ার করেছেন তিনি। টিজারে রানিকে একটাই সংলাপ বলতে শোনা গিয়েছে- “একবার কোনও মেয়ের গায়ে হাত দিয়ে দেখ, এত মারব যে চামড়া দেখে বয়স বোঝা যাবে না।” ছবিটি যে আগাগোড়া অ্যাকশনে মোড়া, তা টিজার দেখেই বোঝা যাচ্ছে।

Advertisement

[ আরও পড়ুন: বায়োপিকের অর্থ দিয়ে সেতু নির্মাণ করতে চান ‘অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল ]

ছবিতে রানির চরিত্রটি একজন মহিলা পুলিশ অফিসারের। নাম শিবানী শিবাজি। তিনি সবরকম বাধা বিপত্তিকে উপেক্ষা করে চালিয়ে যান তাঁর কাজ। অচল থাকেন নিজের কর্তব্যে। শিশু পাচার চক্রের এক কাণ্ডারির সঙ্গে লড়াই শিবানী শিবাজির। এই অপরাধ চক্রের সঙ্গে জড়িত বাকি দালালদের নিজের হেফাজতে আনতে পারলেও, তার হাতের নাগালে আসে না চক্রের মূল পাণ্ডা। ‘মর্দানি ২’-তে খেলাটা এবার আরও বড়। কারণ, ছবির প্লটে অপরাধের ময়দানও এখানে আগের থেকে অনেকটাই বিস্তৃত। ছবিতে রানিকে দেখা যাবে এসপি হিসেবে। ২১ বছর বয়সি এক ছেলে সেই শিশু পাচার চক্রের মূল পাণ্ডা। বয়স কম হলেও অপরাধী হিসেবে সে ভয়ানক। আবেগ-ইমোশন দূরের কথা, তার মধ্যে কোনও মনুষ্যত্বই নেই। যার খোঁজ পেতে গিয়ে হিমশিম খেতে হয় তাবড় পুলিশদেরও। আর এই ভিলেনের সঙ্গেই লড়াই এসপি শিবানী শিবাজি রায়ের।

‘মর্দানি ২’-এর প্রযোজনায় রয়েছেন আদিত্য চোপড়া। এই ছবি দিয়েই পরিচালনায় হাতেখড়ি হল গোপী পুথরানের। যিনি এর আগে ‘মর্দানি’র গল্প লিখেছিলেন। এবার তারই সিক্যুয়েল দিয়ে নাম লেখালেন পরিচালকের তালিকায়। গতবছর রানির ‘হিচকি’ মন ভরিয়েছিল দর্শকদের। এবার অ্যাকশন-থ্রিলার এই ছবিতে রানির ‘মর্দানি’ দেখার অপেক্ষায় ভক্তরা।

[ আরও পড়ুন: প্রয়াত শোলের ‘কালিয়া’, শোকাহত বলিউড ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.