Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Ranojoy-Shyamoupti Divorce Rumours

‘ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু…’, ছ’মাসের দাম্পত্যে বিচ্ছেদ! নীরবতা ভাঙলেন রণজয়

ইন্ডাস্ট্রির ফিসফাস দাম্পত্যে অশান্তির নেপথ্যে নাকি রণজয়! চর্চার মাঝে এবার সম্পর্ক ভাঙার গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৬:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৬:০৫

options
link
‘ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু…’, ছ’মাসের দাম্পত্যে বিচ্ছেদ! নীরবতা ভাঙলেন রণজয় zoom
রণজয়-শ্যামৌপ্তি
Advertisement

১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন্স ডে’র দিন ভালোবাসার বাঁধনে বাঁধা পড়েছিল দুটি মন। হাতে হাত রেখে শুরু হয়েছিল একসঙ্গে পথচলা। বয়সের বিস্তর ফারাক থাকলেও পরস্পরকে ভালোবেসেই বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু, দাম্পত্যের বয়স ছ’মাস হওয়ার আগেই সম্পর্কে চিড়! হ্যাঁ, টলিউডের তারকা দম্পতি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির কথাই বলছি। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, রণজয়-শ্যামৌপ্তির বৈবাহিকজীবনে ঝড় (Ranojoy-Shyamoupti Divorce Rumours)। তাঁরা নাকি আলাদা থাকছেন। যদিও এপ্রসঙ্গে এখনও পর্যন্ত রণজয় বা শ্যামৌপ্তি কেউই মুখ ফুটে কিছু জানাননি। তবে ইন্ডাস্ট্রির ফিসফাস দাম্পত্যে অশান্তির নেপথ্যে নাকি রণজয়! চর্চার মাঝে এবার সম্পর্ক ভাঙার গুঞ্জনে নীরবতা ভাঙলেন অভিনেতা।

রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলির বিয়ে ভাঙার খবর নিয়ে চর্চা তুঙ্গে টলিউড ইন্ডাস্ট্রিতে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীর্ঘদিনের সম্পর্কের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই জনপ্রিয় জুটি। তবে কয়েক মাসেই ছন্দপতন। হঠাৎই শোনা যাচ্ছে দু’জনের পথ আলাদা হতে চলেছে। এই বিষয়ে শ্যামৌপ্তি সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে না চাইলেও নীরবতা ভেঙেছেন রণজয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Ranojoy Bishnu addresses divorce rumours with Shyamoupti Mudly
রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে কার্যত নিজের অসহায়তার কথা তুলে ধরেছেন অভিনেতা। তাঁর এবং শ্যামৌপ্তির সম্পর্কের সমীকরণ নিয়ে বিভিন্ন রটনা ও গুঞ্জনে অত্যন্ত বিরক্ত, মর্মাহত বলে জানিয়েছেন রণজয়। রণজয়ের বক্তব্য, ‘আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু প্লিজ কোনও ভিত্তিহীন কথা রটাবেন না। আমরা দু’জনেই খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছি।’ 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranojoy Bishhnu (@rano_joy22)

এই জুটির বিয়ে ভাঙার নেপথ্যে রণজয়ের সাংসারিক বিষয়ে উদাসীনতার কথাও শোনা গিয়েছে। পাশাপাশি এই মুহূর্তে রণজয়ের ধারাবাহিকের সহ অভিনেত্রীর সঙ্গেও নাম জড়িয়েছে। সে বিষয়েও রণজয় বললেন, ‘আমি একটি রোমান্টিক ধারাবাহিকে অভিনয় করছি। সেখানে আমাকে সেই রকম এক্সপ্রেশন দিতে হয়। আমার সহ অভিনেতাদের সঙ্গে কোনও রটনা প্লিজ বন্ধ করুন।’ ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা, ‘বাঁচতে দিন’। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.