Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Ranveer Allahbadia

যৌনগন্ধী মন্তব্য বিতর্ক অতীত, জন্মদিনে প্রেমিকার সঙ্গে মহাকালের দরবারে ‘শাপমোচন’ রণবীরের

জন্মদিনে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে 'বিতর্কিত' ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার রণবীর। সফরসঙ্গী তাঁর প্রিয়তমা জুহি ভাট। আধ্যাত্মিক সফরের বেশ কিছু ছবি ও ভিডিও সোশাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করতেই ভালোবাসা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ২০:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ২০:১১

options
link
যৌনগন্ধী মন্তব্য বিতর্ক অতীত, জন্মদিনে প্রেমিকার সঙ্গে মহাকালের দরবারে ‘শাপমোচন’ রণবীরের zoom
জন্মদিনে প্রেমিকার সঙ্গে মহাকাল মন্দিরে রণবীর
Advertisement

গত এপ্রিলে কেনিয়ায় রোম্যান্টিক মুডে একান্তযাপনের আদুরে মুহূর্ত শেয়ার করে জুহির সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। সমাজমাধ্যমে দাবানলের গতিতে ভাইরাল হয়েছিল সেই ছবি। এবার ‘বিতর্কিত’ ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার রণবীরের জন্মদিনে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ধরা দিলেন যুগলে। আধ্যাত্মিক সফরের বেশ কিছু ছবি ও ভিডিও সোশাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করতেই ভালোবাসা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। প্রেমিকের উদ্দেশে আবেগঘন পোস্টে তাঁকে ‘সবচেয়ে প্রিয় মানুষ’ সম্বোধন করেছেন জুহি।

মহাকালেশ্বর মন্দির পরিদর্শনের পর অভিজ্ঞতা ভাগ করে আরও যোগ করেন, ‘অনেকেই বলেন, মহাকালের দর্শনের পর জীবনে পরবর্তন আসে। সকলের কথা জানি না, তবে ওই জায়গাটায় দাঁড়িয়ে আমি বুঝতে পেরেছি এই কথাটার আসল অর্থ। মহাদেবের আশীর্বাদ পেয়ে যেমন আমি কৃতজ্ঞ তোমাকে পেয়েও আমার ঠিক সেই অনুভূতিই হচ্ছে। শুভ জন্মদিন, আমার রাণু।’ সমাজমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, মহাকালেশ্বর মন্দিরে পূজো দিয়ে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করছেন রণবীর ও জুহি।

Advertisement

অপর একটি ছবিতে আলোকসজ্জায় সজ্জিত মন্দির প্রাঙ্গণের সামনে দু’জনকে হাত জোড় করে পোজ দিতেও দেখা যায়। ফুলের মালা পরে মন্দিরের গর্ভগৃহের কাছে দাঁড়িয়ে প্রার্থনাও করছেন প্রেমিকযুগল। এখানেই শেষ নয়, একটি ভিডিও পোস্ট করে দেখিয়েছেন মন্দির প্রাঙ্গণে একটি কুকুরের সঙ্গে কোয়ালিটি সময় কাটাচ্ছেন দুজনে। ধুমধাম করে জমকালো পার্টি বা বিদেশ ভ্রমণের বাইরেও যে অন্যভাবে জন্মদিন পালন করা যায় সেই নজিরই গড়লেন রণবীর ও জুহি। ভগবানের দরবারে গিয়ে জীবনের বিশেষ দিনটিকে বিশেষভাবে উদযাপন করা যায় সেটাই উপলব্ধি করেছেন প্রেমিকযুগল তা বলাই বাহুল্য।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Juhi Bhatt (@juhi.bhatt)

কালো রঙের ঐতিহ্যবাহী পোশাকে মনজর কেড়েছেন রণবীর। সঙ্গে ছিল ধর্মীয় প্রতীক ও পবিত্র মন্ত্রখচিত একটি কালো ভক্তিমূলক স্টোল এবং কপালে তিলক। অন্যদিকে, জুহি পরেছিলেন গাঢ় লাল রঙের সালোয়ার স্যুট ও তার সঙ্গে মানানসই ওড়না। কপালেও ছিল তিলক এবং গলায় ফুলের মালা। অতীত বিতর্ক পেরিয়ে জুহির সঙ্গে রণবীরের এই আধ্যাত্মিক সফর তাঁর জীবনের সেই ‘অভিশপ্ত’ অধ্যায়ে প্রলেপ লেগেছে তা বললে অত্যুক্তি হবে না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.