এক লহমায় ‘ধুরন্ধর’-এর গগনচুম্বী সাফল্য ম্লান! বলিউডে রণবীর সিংকে ‘ব্যান’ করল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। বিতর্কের সূত্রপাত শেষমুহূর্তে ‘ডন’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ানো নিয়ে। আসলে ‘ধুরন্ধর’ সাফল্যের পর ফারহান আখতারের মেগাবাজেট ‘ডন ৩’ ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন রণবীর সিং। পরিচালক-প্রযোজককে নাকানি-চোবানি খাওয়ানোর জেরেই এবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হতে হল ‘ধুরন্ধর’ অভিনেতাকে। সোম সন্ধ্যায় বিতর্ক এমন পর্যায়ে পৌঁছয় যে ড্যামেজ কন্ট্রোল করতে মাঠে নামতে হয় রণবীর সিংকে।
‘ডন’ নিয়ে ফারহানের সঙ্গে আইনি ঝঞ্ঝাট কিংবা এহেন কাদা ছোড়াছুড়ি হলেও ‘ধুরন্ধর’ অভিনেতা যে সচেতনভাবেই ‘টুঁ’ শব্দটি করেননি, সেটা সাফ জানাল তাঁর টিম।
আরও পড়ুন:
এদিন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)-এর তরফে জানানো হয়, “আমাদের দৃঢ় বিশ্বাস, সমগ্র সিনেশিল্প একটি বৃহৎ পরিবারের মতোই কাজ করে। যেখানে বিভিন্ন কলাকুশলী ও বিভাগীয় কাজের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তি একটি সফল প্রজেক্টের রূপায়ণে সম্মিলিতভাবে অবদান রাখেন। ফেডারেশন সকল শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক এবং প্রতিটি বিভাগের সদস্যদের এক অখণ্ড পরিবারের অংশ হিসেবে গণ্য করে। যারা পারস্পরিক বিশ্বাস, পেশাগত অঙ্গীকার, শ্রদ্ধা এবং যৌথ দায়িত্ববোধ সূত্রে আবদ্ধ। তাই কোনও প্রজেক্ট থেকে শেষমুহূর্তে বড় তারকাদের হঠাৎ করে সরে দাঁড়ানো সিনেশিল্প তথা ফিল্ম ইন্ডাস্ট্রির বাস্তুতন্ত্রের জন্য এক গুরুতর হুমকি।” সেই মর্মেই অগ্রিম পারিশ্রমিক নিয়েও ফারহান আখতার প্রযোজিত তথা পরিচালিত ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোয় রণবীর সিংকে নিষিদ্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট সংগঠন। অর্থাৎ, ভবিষ্যতে রণবীরের কোনও প্রজেক্টের ক্ষেত্রে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়ার সম্ভবনা প্রবল। এমতাবস্থায় কী বলছেন রণবীর সিং?

অভিনেতার টিমের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, “সমূহ সিনেজগত এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সকলকে ভীষণ শ্রদ্ধা করেন রণবীর সিং। বিগত কয়েক মাস ধরে সংশ্লিষ্ট সিনেমা নিয়ে যে বিতর্ক চলছে, উনি খুব সচেতনভাবেই এক্ষেত্রে নীরবতা বজায় রেখেছেন। কারণ তাঁর বিশ্বাস, পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্কগুলো মর্যাদা, ম্যাচিওরিটি এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গেই সামলানো উচিত। যদিও বিগত দিনগুলিতে সংশ্লিষ্ট ইস্যুতে নানা ধরনের বয়ান, জল্পনা-কল্পনা মাথাচাড়া দিয়েছিল, তবুও রণবীর কখনোই জনসমক্ষে এর জবাব দেওয়া কিংবা এসব গুঞ্জনের পালে হাওয়া দেওয়াকে জরুরি বলে মনে করেননি। রণবীর নিজের কাজ নিয়েই ব্যস্ত। আগামী দিনেও পেশাগত অঙ্গীকারগুলি বজায় রাখবেন। আন্তরিকভাবে ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইজির নিদারুন সাফল্য কামনা করেছেন তিনি। । এহেন পরিস্থিতিতে সংযমী হওয়া ওঁর তরফে এক সচেতন সিদ্ধান্তই ছিল।” অতঃপর ‘ডন’ নিয়ে ফারহানের সঙ্গে আইনি ঝঞ্ঝাট কিংবা এহেন কাদা ছোড়াছুড়ি হলেও ‘ধুরন্ধর’ অভিনেতা যে সচেতনভাবেই ‘টুঁ’ শব্দটি করেননি, সেটা সাফ জানাল তাঁর টিম।
‘ধুরন্ধর’-এর কাজ শেষ হওয়ার পরই ফারহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার। কিন্তু পঁচিশ সালে বছরশেষে আচমকাই শোনা যায়, ‘ডন ৩’ ছেড়ে রণবীর সিং এবার জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিং শুরু করবেন। যার জন্য নতুন দিনক্ষণও ছকে ফেলেছেন অভিনেতা। এরপরই আইনি পথে হাঁটেন ফারহান আখতার।

গত ফেব্রুয়ারি মাসেই জানা যায়, এক্সেল এন্টারটেইনমেন্টের দুই মালিক রীতেশ এবং ফারহান আখতার রণবীর সিংয়ের থেকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। কারণ, বছরখানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ‘ডন ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তাঁরা। এমনকী ‘ধুরন্ধর’-এর কাজ শেষ হওয়ার পরই ফারহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার। কিন্তু পঁচিশ সালে বছরশেষে আচমকাই শোনা যায়, ‘ডন ৩’ ছেড়ে রণবীর সিং এবার জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিং শুরু করবেন। যার জন্য নতুন দিনক্ষণও ছকে ফেলেছেন অভিনেতা। এরপরই আইনি পথে হাঁটেন ফারহান আখতার। যদিও ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র বৈঠকে রণবীর সিং যুক্তি দিয়েছিলেন, “সঞ্জয় লীলা বনশালির ‘বৈজু বাওরা’ ছবির জন্য এক বছর ধরে প্রস্তুতি নিয়েছিলাম। অন্য কোনও ছবিতে সইও করিনি সেসময়ে। অনেক প্রস্তাব ফিরিয়েছি। কিন্তু পরবর্তীকালে সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে দীর্ঘ সময় সেই ছবিতে ব্যয় করার পরও বনশালির থেকে কোনও ক্ষতিপূরণ আমি দাবি করিনি। তাই এক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া আমার দায় নয়।” এরপর মধ্যস্থতা করতে গিয়ে বিপাকে পড়তে হয় FWICE সংগঠনকেও। কারণ পালটা ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার করেন রণবীর। তিনি জানান, এই সমস্যা সমাধানের জন্য বরং ‘উপযুক্ত’ ফোরামের প্রয়োজন। এবার সেই প্রেক্ষিতেই অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট সংগঠন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কে ঢুকেছে ৩ হাজার, ‘অন্নপূর্ণা’দের বাড়িতে ‘গর্বিত প্রাপক’ স্টিকার সাঁটলেন মন্ত্রী শংকর
-
হস্ততাঁতে অভিনব উদ্ভাবন, শাড়ির আঁচল থেকেই খুলে নেওয়া যাবে আস্ত রাখি
-
ব্যাট ধরতেই জানেন না! দিব্যি খেলছেন কোটি টাকার লিগে, কার ক্ষমতাবলে সুযোগ দেব চৌধুরীকে?
-
৯ দিনের যমে-মানুষের লড়াই! গোঘাটে সাপের কামড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর
-
নিগ্রহের অভিযোগ জানাতে গিয়ে ফের হেনস্তা! ভরা রাস্তায় মহিলাকে নির্যাতনে অভিযুক্ত তৃণমূল নেতা