সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ জোহরের ফ্রেমে এই বিলাসবহুল প্রাসাদোপম বাড়িতেই রোম্যান্স করেছিলেন রণবীর-আলিয়া। আর সেখানেই কিনা শুট আউটে খুন! রকি-রানির শুটিং স্পটে এহেন ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল।
‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে ‘রানধাওয়া প্যারাডাইস’ হিসেবে যে ধবধবে সাদা রঙের বাংলাটিকে দেখানো হয়েছিল, সেই প্রাসাদোপম বাড়িটি আদতে গ্রেটার নয়ডার সেক্টর ওয়ানে। আসল নাম গৌর মালবেরি ম্যানসন। সিনেমার সিংহভাগ দৃশ্যে এই বাংলোটিকে দেখা গিয়েছে। সেখানেই সম্প্রতি এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল।
[আরও পড়ুন: ‘জওয়ান-পাঠান টলিউডে হলে কেউ দেখবে না!’, বাঙালি দর্শকদের নিয়ে কী মত পরমব্রতর?]
৫৫ বছরের এক প্রৌঢ়কে গুলি করে খুন করা হয়েছে। পুলিশের তরফে জানা গিয়েছে, সোমবার সেই বাংলো এক বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। অশোক এবং শেখর নামে দুই ব্যক্তির মধ্যে তুমুল ঝামেলা বাঁধে। সম্পর্কে তাঁরা একে অপরের বেয়াই। ছেলেমেয়ের দাম্পত্য সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। তর্কাতর্কির মাঝেই এদিন মেয়ের বাবা শেখর তাঁর বেয়াই অশোককে গুলি করেন। তখন রাত সাড়ে ৯টা। দুবার শেখর তাঁর ব্যক্তিগত লাইসেন্সড রিভলবার থেকে অশোকের মাথায় গুলি করেন। এরপরই সেখান থেকে পালিয়ে যান।
[আরও পড়ুন: বাংলাদেশে পকেটমারির শিকার জীতু কমল, দেশে ফেরার আগে মহাফাঁপড়ে অভিনেতা!]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি