সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই বিমান বন্দরে এক অনুরাগীর উপর বেজায় চটলেন বলিউড অভিনেত্রী রবিনা ট্য়ান্ডন। অনুরাগীর অপরাধ রবিনার সঙ্গে সেলফি তুলতে গিয়ে, তাঁর মেয়ে রাশাকে ধাক্কা দেয় অনুরাগী। ব্যস, তা দেখেই ক্ষেপে লাল রবিনা।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। মুম্বই বিমান বন্দর থেকে মেয়েকে নিয়ে বের হচ্ছিলেন রবিনা। গাড়িতে উঠতে গিয়ে রবিনা খেয়াল করেন তাঁর মেয়ে রাশাকে এক ব্য়ক্তি ধাক্কা দিচ্ছে। এটা বুঝতে পেরেই রবিনা এগিয়ে আসেন। ব্যক্তিকে স্পষ্টই বলেন, সেলফি তোলার জন্য কেন মেয়েকে ধাক্কা মারছেন! সাবধান। এটা কিন্তু উচিত নয়। পরে অবশ্য অনুরাগীর সঙ্গে সেলফিও তুলেছেন রবিনা।
View this post on Instagram
[আরও পড়ুন: হনুমান চল্লিশার জোরেই পাকিস্তানে প্রাণে বেঁচেছিলাম: সোনু নিগম]
উল্লেখ্য, ১৯৯১ সালে ‘পাত্থর কে ফুল’ সিনেমার মাধ্যমে বলিউডে রবিনার সফর শুরু হয়। সুপারহিট সেই ছবিতে সলমন খানের নায়িকা ছিলেন তিনি। তারপর অক্ষয় কুমার, অজয় দেবগন, সানি দেওল, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টির সঙ্গে জুটি বেঁধে বহু ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেছেন। কিছুদিন আগে ‘আরণ্যক’ সিরিজ ও ‘কেজিএফ চ্যাপ্টার ২’ সিনেমায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
[আরও পড়ুন: অবশেষে মেয়েকে ক্যামেরার সামনে আনলেন বিপাশা! কার মতো দেখতে ছোট্ট দেবীকে?]
সর্বশেষ খবর
-
অরুণাচলে বাড়ছে চিনা আগ্রাসন! সীমান্ত সমস্যা মেটাতে সোমেই বেজিং সফরে ডোভাল
-
ওমানে চলন্ত গাড়ি উলটে ভয়ংকর দুর্ঘটনা, নিহত ১, গুরুতর আহত ৯, সকলেই ভারতীয়
-
২ হাজারেরও বেশি শূন্যপদে ব্যাঙ্ক অফ বরোদায় কর্মী নিয়োগ, স্নাতক হলেই করুন আবেদন
-
জার্সি বদলেছে, মরচে ধরেনি মগজাস্ত্রে, এখনও ডার্বির ‘রাজা’ হাবাসই
-
অনবদ্য এডমুন্ড থেকে প্যানোসের ভুল স্ট্র্যাটেজি, ডুরান্ড ফাইনালে যে ৫ কারণে বাজিমাত ইস্টবেঙ্গলের