Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Ramen Baruah

আচমকা নিখোঁজ অসমের জনপ্রিয় সঙ্গীত পরিচালক রমেন বড়ুয়া, চিন্তিত মুখ্যমন্ত্রী হিমন্ত

মন্দিরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন শিল্পী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৪, ১৭:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৪, ১৭:০১

options
link
আচমকা নিখোঁজ অসমের জনপ্রিয় সঙ্গীত পরিচালক রমেন বড়ুয়া, চিন্তিত মুখ্যমন্ত্রী হিমন্ত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি থেকে বেরিয়েছিলেন মন্দিরে যাবেন বলে। তার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না অসমের জনপ্রিয় সঙ্গীত পরিচালক রমেন বড়ুয়াকে (Ramen Baruah)। গত তিন দিন ধরে নিখোঁজ ৮৪ বছরের শিল্পী। পুলিশের পাশাপাশি তাঁর খোঁজ পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে NDRF ও SDRF-এর টিম। শিল্পীর নিখোঁজ হওয়ার এই ঘটনায় প্রবল উদ্বিগ্ন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Ramen-Baruah-new 1

Advertisement

প্রবীণ শিল্পী অসমের রেডিওতে বহুদিন কাজ করেছেন। ‘ড. বেজবড়ুযা’, ‘বড়ুয়ার সাঙ্গার’, ‘মুকুটা’, ‘ললিতা’র মতো একাধিক সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন। গুয়াহাটির লাটাসিল এলাকায় থাকতেন তিনি। সোমবার সকালে মন্দিরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধ্যার পরও বাড়ি ফেরেননি। এতেই চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পুলিশের দ্বারস্থ হন তাঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: সুহানা-অগস্ত্যর সম্পর্কে সিলমোহর ‘মামু’ অভিষেকের! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]

খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। উদ্বিগ্ন রমেন বড়ুয়ার অনুরাগীরা। চিন্তা জাহির করে ‘X’ হ্যান্ডেলে হিমন্ত বিশ্বশর্মা লেখেন, “শ্রী রমেন বড়ুয়ার এই আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় আমি প্রবল চিন্তিত। সকাল থেকেই ওনার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য, আত্মীয়, বন্ধু আর অনুরাগীরাও অত্যন্ত উদ্বিগ্ন। আমি গুয়াহাটির পুলিশ কমিশনার শ্রী দিগন্ত বোরাকে সমস্ত শক্তি কাজে লাগিয়ে তাঁকে খোঁজার কথা বলেছি।”

Himanta-X-post

শোনা যাচ্ছে, তল্লাশি অভিযানে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছিল পুলিশ। তাতে রমেন বড়ুয়াকে গুয়াহাটি হাই কোর্টের লেন দিয়ে যেতে দেখা গিয়েছে। যা ব্রহ্মপুত্র নদের তীর পর্যন্ত যায়। হাই কোর্টের পাশেই তাঁর মোবাইলের শেষ লোকেশন পাওয়া গিয়েছে। আবার স্থানীয়রা নাকি প্রবীণ সঙ্গীত পরিচালককে প্লাস্টিক হাতে ব্রহ্মপুত্র নদের ধারেই শেষবার দেখতে পেয়েছিলেন। শিল্পীকে যেন খুব শিগগিরিই খুঁজে পাওয়া যায়, সেই প্রার্থনা করেছেন অসমের মন্ত্রী বিমল বড়ুয়া। 

[আরও পড়ুন: ভেজা শরীরে জাহিরের বুকে সোনাক্ষী, বিয়ের এক মাসে তুমুল প্রেম]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.