Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬

বলিউডে যেন মৃত্যুমিছিল, প্রয়াত ‘কাহানি ঘর ঘর কি’ খ্যাত অভিনেতা শচিন কুমার

সম্পর্কে তিনি অক্ষয় কুমারের তুতো ভাই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২০, ২০:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২০, ২০:১৬

options
link
বলিউডে যেন মৃত্যুমিছিল, প্রয়াত ‘কাহানি ঘর ঘর কি’ খ্যাত অভিনেতা শচিন কুমার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিলের শেষেই প্রয়াত হয়েছেন বলিউডের দুই মহাতারকা ইরফান খান এবং ঋষি কাপুর। এরপর দিন কয়েক আগেই ‘পিকে’ খ্যাত আমিরের সহ-অভিনেতা সাই গুন্ডেওয়ার। তারপর ক্রাইম পেট্রল অভিনেতা শফিক আনসারিরও মৃত্যু হয়েছে দু’দিন আগে। মু্ম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে টেলিভিশন জগৎ, একটা মৃত্যু রেশ কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ! এবার চিরনিদ্রায় গেলেন ‘কাহানি ঘর ঘর কি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা শচিন কুমার।

[আরও পড়ুন: ওয়েব প্ল্যাটফর্মে ছবি মুক্তিই কি ভবিষ্যতের ট্রেন্ড? তুঙ্গে প্রোডিউসার্স গিল্ড ও মাল্টিপ্লেক্স সংস্থার তরজা]

শনিবার সকালেই এই দুঃসংবাদ প্রকাশ করেন টেলি অভিনেতা জুলফি সায়েদ। শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন জগতে। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু ঘটেছে অভিনেতার। অভিনেতার বান্দ্রার ফ্ল্যাট থেকেই মিলেছে তাঁর মৃতদেহ। সম্পর্কে শচিন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের তুতো ভাই। সূত্রের খবর, গত ১৩ মে নাকি শচিনের জন্মদিন ছিল। আর তার পর দিন দুয়েকের মাথাতেই চিরতরে চলে গেলেন শচিন। শোকপ্রকাশ করেছেন চেতন হংসরাজ, রাকেশ পল, বিনীতা রায়না-সহ অনেক টেলিতারকারাই।

Advertisement

প্রসঙ্গত, একতা কাপুরের ‘কাহানি ঘর ঘর কি’ ধারাবাহিক দিয়েই টেলিজগতে খ্যাতি পেয়েছিলেন শচিন। পরে অবশ্য বেশ কয়েকটা সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। কিন্তু বছর খানেক আগে অভিনয় ছেড়ে ফটোগ্রাফিতে মন দেন।

[আরও পড়ুন: ‘করোনা আক্রান্ত মেয়েকেও দেখতে পাইনি’, আক্ষেপ জনপ্রিয় হলিউড অভিনেতা ম্যাট ডেমনের]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.