সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনার কবলে সলমন খানের (Salman Khan) ভগ্নীপতি আয়ুষ শর্মার ২ কোটি টাকার গাড়ি। এমনটাই শোনা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের খার জিমখানা এলাকায়। গাড়িতে তেল ভরাতে যাচ্ছিলেন আয়ুষের চালক। সেই সময়ই উলটো দিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারে।

সূত্রের খবর মানলে, সেই সময় গাড়িতে আয়ুষ ছিলেন না। তবে উলটো দিকের গাড়িতে থাকা চালক মদ্যপ অবস্থায় ছিলেন। বেশ জোরেই আয়ুষের গাড়িতে তিনি ধাক্কা মারেন এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে খার পুলিশের নজর এড়াতে পারেননি। ঘটনার পরই খার থানার পুলিশ পদক্ষেপ নেয়। মদ্যপ চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আয়ুষের চালক অক্ষত রয়েছেন বলেই খবর।
[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যে ঝড় তোলা তৃপ্তির প্রেমে পড়েছেন! কে এই যুবক?]
সলমনের আদরের বোন অর্পিতার স্বামী আয়ুষ। ‘দাবাং’ স্টারের হাত ধরেই বলিউডে তাঁর সফর শুরু। আয়ুষের প্রথম সিনেমা ছিল ‘লাভযাত্রী’। তার পর মুক্তি পায় ‘অন্তিম’। সেই সিনেমাও সলমন খানের প্রযোজনায় তৈরি। ছবিতে শিখ পুলিশের অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন সলমন। তবে বক্স অফিসে বিশেষ লক্ষ্মীলাভ হয়নি।
View this post on Instagram
আগামীতে ‘রুসলান’ সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে আয়ুষকে। কাত্যায়ন শিবপুরীর পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন আয়ুষ। তিনি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা জগপতিবাবু ও অভিনেত্রী বিদ্যা মালভাদে। ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
[আরও পড়ুন: গান থামিয়ে শ্রোতার দিকে মাইক ছুড়লেন অরিজিৎ! তার পর কী হল? ]
সর্বশেষ খবর
-
অবশেষে শুরু অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন, কীভাবে পূরণ করবেন ফর্ম? জানুন খুঁটিনাটি
-
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন! দিল্লিতে বিক্ষোভ ককরোচ পার্টির, নিরাপত্তা দিল শাহের পুলিশ
-
শওকতের গ্রেপ্তারিতে ভাঙড়ে মিষ্টি বিলি আরাবুলের, তুমুল নাচ আইএসএফ কর্মীদের
-
বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
-
আর জেড প্লাস নিরাপত্তা নেই লালুর, লাঠি হাতেই বাড়ি পাহারায় দলের কর্মীরা