সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর (RG Kar Doctor Death) কাণ্ডের প্রতিবাদে গত ১৪ আগস্ট থেকে বিনিদ্র রজনী কাটাচ্ছে কলকাতা। তোলপাড় রাজ্য-রাজনীতি। নারীদের নিরাপত্তা নিয়ে আমজনতা থেকে শিল্পী, সকলেই পথে নেমেছেন বিচারের দাবিতে। রবিবার শহর তিলোত্তমা যখন ফুটবলপ্রেমী এবং টলিউড তারকাদের প্রতিবাদের সাক্ষী থাকল, তখন তাঁদের সঙ্গে শামিল না হতে পেরে ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদলেন অনিন্দ্য বোস (Anindya Bose)।
রবিবার একরাশ মন খারাপ নিয়ে ফেসবুক লাইভে এসে ‘শহর’ ব্যান্ডের গায়ক বললেন, “আমি কোনও তারকা নই। আমি অতি সাধারণ মানুষ। কিন্তু এই ঘটনা দেখে আমি কী বলব? কীভাবে এটার ব্যাখ্যা করব? আমি জানি না। আমার কোনও ভাষা নেই। কোথায় বাস করছি আমরা?” এদিন শরীর খারাপ থাকায় যুবভারতীতে প্রতিবাদী মিছিলে যোগ দিতে পারেননি অনিন্দ্য়। সেই আক্ষেপও প্রকাশ করেছেন তিনি। তাঁর বিশ্বাস, “মানুষই পালটাতে পারে সব কিছু। সবটা।”
[আরও পড়ুন: RG Kar: ‘বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারাচ্ছি’, কড়া প্রতিক্রিয়া মিঠুনের]
আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ এবং খুনের ঘটনার কথা মনে করে ডুকরে ডুকরে কেঁদে ওঠেন অনিন্দ্য বোস। গায়কের মন্তব্য, “এই শহরটাকে আর চিনতে পারছি না। প্রতিবাদের ভাষাকে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এসব দেখে আমি একদম ভালো নেই। মেয়েটার মুখ দেখলেই নিজের সন্তানের মুখ মনে পড়ে। আমরা কোথায় আছি? আমার জন্ম তো এখানেই। এখান থেকেই চলে যাব। কিন্তু এই শহরটাকে চিনতে পারছি না।” কথাগুলো বলার সময় দু চোখ দিয়ে জল ছাপিয়ে আসে অনিন্দ্য বোসের। যে লাইভ দেখে মন ভারাক্রান্ত তাঁর অনুরাগীদেরও।
[আরও পড়ুন: RG Kar: ‘আপনাদের জন্যই…’, প্রতিবাদী মঞ্চে দাঁড়িয়ে সাংবাদিক, পুলিশদের বাহবা সুদীপ্তার]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!