Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Vivek Agnihotri

বিজেপির প্রতিবাদী মিছিলে ‘হাসিমুখে’ বিবেক অগ্নিহোত্রী, কটাক্ষ নেটপাড়ার!

'আন্দোলনটা লঘু করে দেবেন না', 'কাশ্মীর ফাইলস' পরিচালককে কটাক্ষ নেটপাড়ার!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৪, ১৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৪, ১৯:০৬

options
link
বিজেপির প্রতিবাদী মিছিলে ‘হাসিমুখে’ বিবেক অগ্নিহোত্রী, কটাক্ষ নেটপাড়ার! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই জানিয়েছিলেন যে, আর জি কর কাণ্ডের প্রতিবাদী মিছিলে হাজির থাকতে কলকাতায় উপস্থিত থাকবেন। কথামাফিক বুধবার বিজেপির ডাক দেওয়া মিছিলে দেখা গেল ‘কাশ্মীর ফাইলস’ খ্যাত পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে (Vivek Agnihotri)। পরনে কালো টি-শার্ট। শুভেন্দু অধিকারী, কৌস্তভ বাগচি, অঞ্জনা বসু, শঙ্কুদেব পণ্ডা, অর্জুন সিংদের সঙ্গে কলকাতার পথে নেমে আর জি কর কাণ্ডে সরব হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করলেন বলিউড পরিচালক।

বিবেক অগ্নিহোত্রী বরাবরই গেরুয়া শিবির সমর্থক। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। গতবছর পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ হওয়ার পর ‘কাশ্মীর ফাইলস’ পরিচালক মমতাকে বিঁধে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। এবার সরাসরি কলকাতায় এসে আর জি কর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন বিবেক অগ্নিহোত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর দাবি, “এই রাজ্যে অপশাসন চলছে। শিল্পপতি, ব্যবসায়ীরা আসতে তাই ভয় পান এখানে।” বিবেক এও বলেন যে, “মুম্বইতে বসে বসে আমরা সোশাল মিডিয়ায় প্রতিবাদ করছি অপরাধবোধে ভুগে! তবে কাউকে না কাউকে তো মাঠে নামতেই হয়। আমি মনে করি, যাঁদের জনমত গঠন করার ক্ষমতা রয়েছে, তাঁরা এবং নবীন প্রদন্ম যদি এগিয়ে আসে , তাহলে অন্যরাও এগিয়ে আসবে। পরিবর্তনের জন্য পথে নেমে প্রতিবাদ করা দরকার। তাই আমি আজ এখানে উপস্থিত হয়েছি।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

[আরও পড়ুন: নায়িকার সঙ্গে অশালীন ব্যবহার? কাঠগড়ায় টলিউডের জনপ্রিয় পরিচালক!]

মিছিলে দাঁড়িয়ে বিবেক অগ্নিহোত্রীর মন্তব্য, “বাংলার হারানো গৌরব পুনরুদ্ধার হোক।” তবে প্রতিবাদী মিছিলে পরিচালকের হাঁটার একটি অংশ ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে হাসিমুখেই প্রতিবাদ করতে দেখা যায়। সেই ভিডিও নিয়েই নেটপাড়ার একাংশ বেজায় চটেছেন। তাঁদের মন্তব্য, “এসব করে আন্দোলনের গুরুত্বটা লঘু করে দেবেন না।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Asian News International (@ani_trending)

[আরও পড়ুন: প্রতিবাদী মঞ্চে গিটার হাতে সায়ন্তিকা, ‘যাঁরা টিকিট দিলেন, একবারও ভাবলেন না!’, বিঁধলেন জীতু!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.