সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসছে বছর আবার হবে। ফের মা আসবে, গোটা দুনিয়া সেজে উঠবে দুর্গাপুজোর আবহে। ফের এক বছরের অপেক্ষা। আর তাই তো শেষবেলায় সাধারণ মানুষ থেকে সেলেব সবাই মেতে উঠলেন ঢাকের তালে, সিঁদুরখেলায়। এই যেমন, সকাল সকালই মণ্ডপে পৌঁছে সিঁদুর খেলায় মেতে উঠলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সুযোগ পেয়ে ঢাকের তালে নেচেও উঠলেন তিনি। সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে। সব মিলিয়ে ঋতুর্পণার দশমী একেবারে জমজমাট।
সুযোগ পেয়ে এবারের পুজোয় মুম্বইতে উড়ে গিয়েছিলেন ঋতুপর্ণা। রানি ও কাজলদের বাড়ির পুজোয় অংশও নিয়েছিলেন অভিনেত্রী। রানির পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন। দুই বঙ্গললনা মিলে আড্ডাও মেরেছেন। সেই ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ঋতুপর্ণা।
[আরও পড়ুন: ঘুরতে গিয়ে বিপাকে শুভশ্রী, তারপর? ‘ডাক্তার বক্সী’র টিজারে চমক ]
প্রসঙ্গত, এবারের মহালয়ায় প্রথমবার ছোটপর্দায় দেবী দুর্গা হিসেবে দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। ‘দেবী দশমহাবিদ্যা’ অনুষ্ঠানে মহামায়া রূপে দেখা গিয়েছিল তাঁকে। লাল শাড়িতে সেজেছেন অভিনেত্রী। গা ভরতি গয়না। কপালে অর্ধচন্দ্রাকৃতি টিপ শোভা পাচ্ছিল তাঁর। হাতে ত্রিশূলও ছিল অভিনেত্রীর।
View this post on Instagram
‘বেলাশুরু’ সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত পাশাপাশি প্রশংসিত হয়েছিল ঋতুপর্ণার অভিনয়। কিছুদিন আগেই আবার পেয়েছেন বঙ্গভূষণ সম্মান। আগামীতে ‘আকরিক’ সিনেমায় দেখা যাবে নায়িকাকে। তথাগত ভট্টাচার্যর পরিচালনায় ছবিতে সিঙ্গল মাদারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সঙ্গে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। আগস্ট মাসের শেষের দিকে ছবিটির মুক্তি পাওয়ার কথা।
[আরও পড়ুন: ‘তোমাকে পেলাম…’, বিয়ের ছবি পোস্ট করলেন রিচা ও আলি ফজল]
সর্বশেষ খবর
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?