সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাক্তার বক্সী ছবির পোস্টার দেখেই বোঝা গিয়েছিল নতুন কোনও রহস্য ঘেরা গল্প সিনেপর্দায় বলতে চলেছেন পরিচালক সপ্তাশ্ব বসু। আর টিজার প্রকাশ্যে আসতে সেই রহস্য যেন আরও দানা বাঁধল। ডাক্তার বক্সী ছবির নতুন টিজারে দেখা গেল শুভশ্রীর নতুন অবতার। টিজার অনুযায়ী, এই ছবিতে শুভশ্রীকে দেখা যাবে এক লেখিকার চরিত্রে।
পরিচালক সপ্তাশ্বর আগের ছবি ‘প্রতিদ্বন্দ্বী’তে ডঃ বক্সি চরিত্রের আত্মপ্রকাশ ঘটেছিল। সেই চরিত্রটাকেই আরও এগিয়ে নিয়ে যেতে এবার এই নতুন ছবি। তবে ‘ডঃ বক্সি’ ছবির সঙ্গে আগের ছবির গল্পের একেবারে মিল নেই। বরং নতুন এক গল্পই এই ছবিতে বলবেন সপ্তাশ্ব।
[আরও পড়ুন: ‘আমার রানি!’, সম্পর্ক ভাঙনের গুজব উড়িয়ে দীপিকাকে নিয়ে প্রেমময় পোস্ট রণবীরের]
ছবিতে এক জেল থেকে মুক্তি পাওয়া অপরাধীর চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্তকে। এখানে শুভশ্রীর চরিত্রের নাম মৃণালিনী। ছবিতে শ্রদ্ধার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মাহি করকে। এই সব চরিত্রকে নিয়েই তৈরি হবে এক রহস্যের গল্প। যার সমাধান ঘটবে ‘ডঃ বক্সি’ ওরফে পরমব্রতর হাত ধরে। এর আগে সপ্তাশ্বর ‘নেটওয়ার্ক’, ‘প্রতিদ্বন্দ্বী’ বেশ প্রশংসিত হয়েছিল।
অন্যদিকে, পুজোয় মুক্তি পেয়েছে পরমব্রত ও শুভশ্রীর ছবি ‘বৌদি ক্যান্টিন’। ইতিমধ্য়েই বক্স অফিসে ছবির ভাল ব্যবসা করছে। ‘বৌদি ক্যান্টিন’ ছবির পরিচালনা করেছেন পরমব্রতই।
[আরও পড়ুন: ঢাক বাজালেন প্রসেনজিৎ, এক ফ্রেমে ছবি তুললেন কাজল-রানি, তারকাদের অষ্টমী জমজমাট]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!