সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে জবরদস্ত হিট শাহরুখের ‘পাঠান’। বিশ্বজুড়ে ১০০০ কোটির ক্লাবে খুব শীঘ্রই ঢুকে পড়বে এই ছবি। কিন্তু জানেন কি, ‘পাঠান’ যখন বক্স অফিসে ঝড় তুলছে, ঠিক সেই সময়ই সোশ্য়াল মিডিয়ার হাত ধরে লক্ষ্মীলাভ হচ্ছে রিজওয়ান খানের। হ্য়াঁ, রিজওয়ান হলেন শাহরুখের বডি ডবল। একেবারে অবিকল শাহরুখের মতো দেখতে ও শাহরুখের মতো আদবকায়দা। আর এই আদবকায়দা দেখিয়েই শাহরুখের ভক্তদের কাছে প্রিয় হয়ে উঠেছেন রিজওয়ান। তবে শুধুই সোশ্যাল মিডিয়া নয়। ‘পাঠান’ ছবির বহু অ্য়াকশন দৃশ্যে অভিনয়ও করেছেন রিজওয়ান।
শাহরুখ খানের ডুপ্লিকেট রিজওয়ান খান মুম্বইয়েরই বাসিন্দা। ইনস্টাগ্রামে রিজওয়ানের ফলোয়ার সংখ্যা ১৮ হাজারের উপরে। বিয়ে বাড়ি, নানা অনুষ্ঠানে শাহরুখ সেজেই হাজির হন রিজওয়ান। গোটা মুম্বইয়ে বেশ জনপ্রিয়ও তিনি। আর এখন তো ‘পাঠানে’র কল্য়াণে রিজওয়ান বড় স্টারও।
[আরও পড়ুন: সংগীত জগতে নক্ষত্রপতন, প্রয়াত পণ্ডিত বিজয় কিচলু ]
View this post on Instagram
তবে শুধু রিজওয়ান নন, শাহরুখের আরও একজন ডুপ্লিকেট রয়েছেন, নাম ইব্রাহিম কাদ্রি। যিনি কিনা আবার গুজরাতের বাসিন্দা। কিং খানের এই ডুপ্লিকেটদের ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যাও নেহাত কম নয়।
[আরও পড়ুন: কীসের জোরে TRP লিস্টে ফের ১ নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’? উত্তর দিলেন নায়ক দিব্যজ্যোতি]
সর্বশেষ খবর
-
‘মাওবাদী মুক্ত’ ছত্তিশগড়ে পুরভোটে এগিয়ে বিজেপি, সমান টক্কর দিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত কংগ্রেসেরও
-
মাদ্রাসার আড়ালে বেআইনি কার্যকলাপ নয় তো? খুঁটিনাটি জানতে চেয়ে জেলাশাসকদের ‘ডেডলাইন’ নবান্নের
-
স্বপ্নের উড়ানে ‘আরোহণ ২০২৬’, মেধাকে স্বীকৃতি জানাল ডিসান হসপিটাল
-
সরকারি বালতিও চুরি! শ্রীরামপুরে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
কাঁচামালের তীব্র সংকট! নৈহাটির জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’, বিপাকে হাজার শ্রমিক