Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Sukumar Sen

বলিউডের পর্দায় এবার প্রথম মুখ্য নির্বাচন কমিশনারের জীবনী, প্রধান চরিত্রে কে?

ছবিটি প্রযোজনা করছেন সিদ্ধার্থ রয় কাপুর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৪, ১৯:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৪, ১৯:০৯

options
link
বলিউডের পর্দায় এবার প্রথম মুখ্য নির্বাচন কমিশনারের জীবনী, প্রধান চরিত্রে কে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামীকাল অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল। দেশের মানুষের ভোটে দিল্লির মসনদে কারা বসবে, তার কাউন্ট ডাউন শুরু। আর তার আগেই বড় ঘোষণা বলিউডে। এবার সিনেমার পর্দায় আসতে চলেছে দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেনের জীবনী। ট্রিকিটেনমেন্ট মিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি তৈকি করছেন সিদ্ধার্থ রয় কাপুর। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করলেন সিদ্ধার্থ।

সংবামাধ্যমকে সিদ্ধার্থ জানালেন, ”বলিউডের পর্দায় আমরা অনেক ধরনের বায়োপিক দেখেছি। কখনও গায়ক, কখনও নায়ক, কখনও খেলার জগতের কেউ। তবে এই বায়োপিক অন্যান্য ছবি থেকে অনেক আলাদা। সুকুমার সেন জাতীয় নায়ক। ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম কারিগর তিনি। ওঁর জীবন কাহিনি সবার জানা উচিত। সুকুমার সেনের হাত ধরে দেশের রাজনীতির মানচিত্র পাওয়া সম্ভব। আর সেই কারণেই খুব প্রয়োজনীও ছিল তাঁর গল্প বলা। নতুন প্রজন্মের সবার জানা উচিত সুকুমার সেনের জীবনের গল্প।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে তারকাদের চালচিত্র, ভোট সাম্রাজ্য এবার কার দখলে? ]

বলিউডের কাকে দেখা যাবে সুকুমার সেনের চরিত্রে?

সিদ্ধার্থ জানিয়েছেন, ”এখনও পর্যন্ত ছবিতে কারা অভিনয় করবে ঠিক হয়নি। তবে নজরে রয়েছে আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাওয়ের মতো অভিনেতারা। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।”

সিদ্ধার্থ জানিয়েছেন, অভিনেতা নির্বাচন হয়েই সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এই ছবির শুটিং। সুকুমার সেনের পৌত্র সঞ্জীব সেন ও দেবদত্ত সেন প্রযোজকদের শুভেচ্ছা জানিয়েছেন।

[আরও পড়ুন: ফিনফিনে রাতপোশাকে খুশি কাপুর, ছবি দেখে হাবুডুবু বয়ফ্রেন্ড বেদাঙ্গ! প্রকাশ্যে যা করলেন নায়ক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.