সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমাকে তো বাঁচতে দাও… শুয়োরের…! হঠাৎই অনুরাগীদের উপর ক্ষেপে গেলেন রূপম ইসলাম। যে রূপমকে একঝলক দেখার জন্য ভক্তদের মধ্যে উন্মাদনা। সেই রূপমের মুখে এমন উক্তি!
কয়েকদিন ধরেই নেটপাড়ায় একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা গিয়েছে একটি বাড়ির মধ্যে ঢোকার আগে একদল অনুরাগীকে অকথ্য ভাষায় গালি দিচ্ছেন রূপম। সঙ্গে চিৎকার করে বলছেন, ‘আমাকে তো বাঁচতে হবে!’ তা ঠিক কী ঘটেছিল রূমপের সঙ্গে? কেনই বা রূপম এমন বললেন?
[আরও পড়ুন: ‘ইন্ডিয়া অকুপায়েড পাকিস্তান’! ‘ফাইটার’-এর ট্রেলারে ধুন্ধুমার অ্যাকশন আর দেশপ্রেমের বার্তা]
নেটপাড়ার বিতর্ক থামাতে এবার মাঠে নামলেন রূপমের স্ত্রী রূপসা দাশগুপ্ত। সংবাদ মাধ্যমে তিনি জানালেন, ”টানা স্টেজ শো করার পর রূপম খুবই ক্লান্ত ছিল। একটু বিশ্রামের সুযোগও পায়নি। সেই অবস্থায় সবাই এসে সেলফি তোলার জন্য ঝাঁপিয়ে পড়ে। এ অবস্থায় মেজাজ হারানোটা কি স্বাভাবিক নয়? সবাই রূপমের রিয়্যাকশন নিয়ে কথা বলছে, কিন্তু মানুষটার শারীরিক অবস্থার কথা কেউ ভাবছে না। মানুষের মধ্যে মানবিকতা হারিয়ে যাচ্ছে। শিল্পীদের একটু বুঝুন। ভিডিওর কিছুটা অংশই দেখেছেন। তার আগে ও পরে আমার করা অনুরোধগুলো কেন বাদ দেওয়া হচ্ছে! এটা কি সম্মানহানির জন্য?”
দমদম, মধ্যমগ্রাম, কল্যাণী। রূপম ইসলামের শো ঘিরে উত্তেজনা। এমনকী, ভিড়ের চোটে এই শো গুলোয় লাঠি চার্জও হয়েছে। এত বিপত্তির মাঝে রূপমের এমন ভিডিও রীতিমতো হইচই ফেলে দিয়েছে সোশাল মিডিয়ায়।
[আরও পড়ুন: রাধিকা আপ্তের পর সোনু সুদ, বিমানবন্দরে দুর্বিষহ অভিজ্ঞতা ‘মসিহা’র]
সর্বশেষ খবর
-
‘হরমুজে অবরোধ লঙ্ঘন বরদাস্ত নয়’, ওমানে ‘ভারতীয়’ জাহাজে হামলায় জয়শংকরকে পালটা তোপ রুবিওর
-
ভিনির ‘ম্যাজিক মোমেন্টে’ও অধরা জয়, ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের
-
শান্তিনিকেতনে অরবিন্দ নিলয়ে বাণিজ্যিক নির্মাণ? বিতর্কের মাঝেই বার্তা ট্রাস্টের
-
কালীঘাটের বৈঠকে কুণাল-অভিষেক তীব্র বাদানুবাদ, পরিস্থিতি সামাল দিলেন মমতা!
-
খুলছে হরমুজ, রবিতেই ইরানের সঙ্গে শান্তিচুক্তি আমেরিকার, বড় ঘোষণা ট্রাম্পের