Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Tiger 3 Teaser

এক ঝলকেই বাজিমাত, ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে ‘টাইগার থ্রি’র টিজারে ঝড় তুললেন সলমন!

কবে মুক্তি পাবে এই ছবি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২২, ১৫:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২২, ১৫:০৯

options
link
এক ঝলকেই বাজিমাত, ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে ‘টাইগার থ্রি’র টিজারে ঝড় তুললেন সলমন! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে বলিউডের কিং, আর তারপর বলিউডের টাইগার। গত কয়েক সপ্তাহ ধরে বলিউডের মেজাজ একেবারে ফুরফুরে করে দিলেন শাহরুখ ও সলমন। বলিউডের এই দুই খান অনুরাগীদের দীর্ঘ দিনের অপেক্ষায় টানলেন ইতি। ঝলক দেখালেন তাঁদের আসন্ন ছবির। ‘পাঠান’ সেজে শাহরুখ যেমন উত্তাপ বাড়ালেন, তেমনি টাইগার অবতারে সলমন তুললেন ঝড়। কয়েক সেকেন্ডের টিজারে সলমন বুঝিয়ে দিলেন, বক্স অফিসকে নিজের হাতের মুঠোয় করতে একেবারে তৈরি তিনি। আর সলমনের সঙ্গে যখন ক্যাটরিনা কাইফ, তখন তো পর্দায় ম্যাজিক চলবেই।

‘টাইগার থ্রি’র শুটিং নিয়ে বেশ কয়েকমাস ধরেই ব্যস্ত ছিলেন সলমন (Salman Khan) ও ক্যাটরিনা (Katrina Kaif)। তবে ক্যাটরিনার বিয়ের জন্য কিছুটা হলেও পিছিয়ে যায় এই ছবির শুটিং। বিয়ে পর্ব কাটিয়ে ক্যাটরিনা ফিরেছেন শুটিং ফ্লোরে। জানুয়ারি মাসের শুরুর দিকে ‘টাইগার থ্রি’র (Tiger 3 Teaser ) ছবির ক্লাইম্যাক্স শুটিংও করে ফেলেছেন।

Advertisement

[আরও পড়ুন: এতদিন কোথায় ছিলেন? অনুরাগীর প্রশ্নে মজার জবাব শাহরুখের]

শুক্রবার টুইটারে সলমন শেয়ার করলেন ‘টাইগার থ্রি’ ছবির টিজার। যেখানে ক্যাটরিনা দেখা গেল একেবারে অ্যাকশন অবতারে। ক্যাটরিনা যখন অ্যাকশনে মত্ত, তখন চাদর মুড়ি দিয়ে শুয়ে ছিলেন সলমন! চাদর সরাতেই দেখা গেল সলমনের টাইগার রূপ! যা দেখে ইতিমধ্যেই অনুরাগীদের হইচই শুরু। 

২০১২ সালে মুক্তি পায় সলমন-ক্যাটরিনা জুটির ‘এক থা টাইগার’। ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ফিরে আসে এই জুটি। গুপ্তচর টাইগারের অ্যাকশন আর সলমন-ক্যাটরিনার জমজমাট প্রেম বক্স অফিস কাবু করে রেখেছিল। সেই ম্যাজিককে সঙ্গে নিয়েই ৫ বছর পর ফের হাজির সল্লু-ক্যাট। কয়েক মিনিটের টিজারেই টাইগার থ্রি বুঝিয়ে দিল এবারও ইদের বক্স অফিস থাকবে সলমনের কবজায়। ২১ এপ্রিল, ইদের মরশুমেই মুক্তি পাবে সলমনের ‘টাইগার থ্রি’। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলগুতে। 

[আরও পড়ুন: বলিউডে পা দিলেন আরেক স্টারকিড, করণের নতুন ছবিতে সঞ্জয় কাপুরকন্যা শানায়া! ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.