ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে বেজে পঞ্চান্ন মিনিট। মধ্যরাতে আচমকা সোশাল মিডিয়ায় হাজির সলমন (Salman Khan)। তবে একা নন, সঙ্গে রয়েছে তাঁর ‘প্রাণভোমরা’। দু’জনের রাত্রিযাপনের সেই বিশেষ মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন ভাইজান। সেই প্রিয়জন আর কেউ নয়, সলমনের পোষ্য ‘সুখ’। সোশাল মিডিয়ায় খুবই সক্রিয় সলমন। ব্যক্তিগত জীবনের নানান মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। রবিবার মধ্যরাতের ঘটনাটাও তার ব্যতিক্রম নয়। এই মুহূর্তে সলমন ব্যস্ত তাঁর আগামী সিনেমা ‘মাতৃভূমি’-র শুটিংয়ে। এই ছবির শুটিং চলাকালীন অভিনেতা প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে ফের নতুন করে সাজানো হচ্ছে চিত্রনাট্য। তাই দিন-রাত এক করে কাজ করছেন সলমন। ব্যস্ত শিডিউলের ফাঁকে ফুরসুৎ মিলতেই পোষ্যর সঙ্গে খেলায় মজে ভাইজান।
‘মাতৃভূমি’ মুক্তির আগেই আরও এক নতুন ছবির ঘোষণা করে ফেলেছেন সলমন। এই ছবিতে সলমনের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী সুন্দরী নয়নতারা।
আরও পড়ুন:
চলতি বছরের জানুয়ারিতেই ‘সুখ’-এর সঙ্গে পরিচয় করিয়েছিলেন সলমন। নীল ডেনিম জিন্স আর সাদা শার্টে লেন্সবন্দি ভাইজান। ছবি পোস্ট করে লিখেছেন, ‘তিনটে বেজে পঞ্চান্ন মিনিট, আমার সুখ’। পোষ্যর সঙ্গে সময় কাটিয়ে যে সলমন খুব খুশি তা মুখের চওড়া হাসিতেই স্পষ্ট। তবে মাঝরাতে সলমনের পোস্ট দেখে এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘ভাইয়ের রাতে ঘুম আসে না।’
সতীর্থ-অভিনেত্রী টিনা দত্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘কী মিষ্টি পোষ্য’। ভাইজানের মধ্যরাতের ছবিতে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন নেহা মালিক। প্রসঙ্গত, ‘মাতৃভূমি’ মুক্তির আগেই আরও এক নতুন ছবির ঘোষণা করে ফেলেছেন সলমন। এই ছবিতে সলমনের সঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণী সুন্দরী নয়নতারা।
View this post on Instagram
২০২৭-এর ইদে ফের অ্যাকশন অবতারে দর্শকের দরবারে ধরা দিতে আসছেন সলমন। ভামশি পেডপাল্লির নির্দেশনায় ও দিল রাজুর প্রযোজনায় কাজে করবেন, সেই খবরে সিলমোহর অভিনেতার। ইনস্টাগ্রামে পরিচালকের সঙ্গে একটি ছবি শেয়ার করে জানিয়েছেন মারকাটারি অ্যাকশন মুভিতেই অভিনয় করবেন সলমন।
ভক্তরা এই খবরে দারুণ খুশি। আর সেই উত্তেজনা আরও একটু উসকে দিয়েছে ছবি মুক্তির দিনক্ষণ। বেশ কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৭-এর ইদে মুক্তি পাবে সলমনের ছবি। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি তবে আপাতত ‘এসভিসি৬৩’ নামটি রাখা হয়েছে।
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন