সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসের ট্রেন্ড যা বলছে তাতে শাহরুখের প্রতিপক্ষ শাহরুখই। হ্যাঁ, সর্বোচ্চ আয়ের নিরিখে তৈরি সিনেমার তালিকায় ‘পাঠান’-এর ঠিক পরেই এখন ‘জওয়ান’-এর স্থান। ভারতের বাজারে আবার ‘জওয়ান’ ১৮ দিনে যা আয় করেছে তাতে ‘পাঠান’-এর রেকর্ড ভেঙে দিয়েছে। এমন পরিস্থিতিতে শাহরুখের (Shah Rukh Khan) দাপট এমন খোদ সলমন খানকেও তাঁকে আলিঙ্গন করার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে।

ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের গণেশ পুজোয়। শাহরুখ আর সলমন দু’জনেই গিয়েছিলেন সেখানে। সলমনের সঙ্গে ছিলেন ভগ্নীপতি আয়ুষ শর্মা। ‘জওয়ান’, ‘টাইগার’কে একসঙ্গে পেয়ে ঘিরে ধরেছিলেন বাকিরাও। এমন পরিস্থিতিতেই সলমনকে জড়িয়ে ধরার জন্য কাঁধে হাত রাখেন শাহরুখ। সলমনও এগিয়ে যাচ্ছিলেন। আচমকা আয়ুষকে দেখতে পান শাহরুখ। তাঁকে কাছে টেনে আলিঙ্গন করেন। একে একে বাকিদেরও আলিঙ্গন করতে থাকেন। আর সলমন অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘মিমি পোলাও-খাসির মাংসর মতো, হজম করতে জানতে হবে’, মন্তব্য আবিরের, ভিক্টরের কী মত?]
এদিকে ‘জওয়ান’ ঝড়ের মধ্যেই ‘টাইগার ৩’ (Tiger 3) সিনেমার টিজার প্রকাশ পাবে। শোনা গিয়েছে, বুধবার সকাল এগারোটা নাগাদ এই টিজার প্রকাশ্যে আসবে। চলতি বছরের দিওয়ালিতেই মুক্তি পেতে চলেছে সলমনের বহু প্রতীক্ষিত এই ছবি। নায়িকা হিসেবে থাকছেন ক্যাটরিনা কাইফ। শোনা গিয়েছে, সলমনের নতুন টাইগারেও নাকি দেখা যাবে শাহরুখকে। ‘পাঠান’ ছবিতেও এমন ইঙ্গিত মিলেছিল।

এদিকে ‘কিসি কা ভাই কিসি কি জান’ বক্স অফিসে আশাহতই করেছে। এমন পরিস্থিতিতে সলমনের পাখির চোখ ‘টাইগার ৩’। কিছুদিন আগেই সলমন স্বীকার করেছিলেন, বলিউডের সাফল্যের গণ্ডি আর ১০০ কোটিতে সীমাবদ্ধ নেই। তা এখন ৫০০, ১০০০ কোটি পর্যন্ত পৌঁছে গিয়েছে।
[আরও পড়ুন: রাঘব চাড্ডার সঙ্গে ভাঙড়া নাচলেন অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রীর ভিডিও দেখে শোরগোল]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক