Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Salman Khan

‘মাস্ট ওয়াচ’, ‘মাতৃভূমি’ দেখে সলমনে মুগ্ধ সুভাষ ঘাই! মুক্তি কবে?

সোশাল মিডিয়ায় সলমনের ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আর কী লিখলেন তিনি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ২০:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ২০:৪১

options
link
‘মাস্ট ওয়াচ’, ‘মাতৃভূমি’ দেখে সলমনে মুগ্ধ সুভাষ ঘাই! মুক্তি কবে? zoom
Advertisement

সলমন খানের দেশাত্মবোধক সিনেমা ‘মাতৃভূমি’ মুক্তি পাওয়ার কথা ছিল এপ্রিলে। কিন্তু জটিলতার কারণে তা হয়নি। শোনা যাচ্ছে, বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে ছবিটি। কিন্তু তার আগেই ছবির রাফ কাট দেখে মুগ্ধ বিখ্যাত পরিচালক সুভাষ ঘাই। নির্দিষ্ট কয়েকজন বন্ধুবান্ধব ও বলিউডের খ্যাতিমান মানুষকে একটি শো দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন ভাইজান। সেখানেই ছিলেন সুভাষ। আর তারপরই সোশাল মিডিয়ায় তিনি সলমনের ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এক্স হ্যান্ডলে তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘আজ ‘ফুড স্কোয়ার’-এ আমার প্রিয় পরিচালকদের একসঙ্গে দেখতে পাওয়াটা সত্যিই দারুণ অভিজ্ঞতা। আমরা এখানে অপূর্ব লাখিয়ার ছবি ‘মাতৃভূমি’-র একটি ‘রাফ কাট’ দেখলাম। সলমন খান অভিনীত এই ছবিটি ভারত ও চিনের সেনাদের নিয়ে গড়ে ওঠা এক হৃদয়স্পর্শী কাহিনি— যা তাঁদের নিজ নিজ দেশ ও পরিবারের প্রতি গভীর আবেগ-অনুভূতিকে তুলে ধরেছে। অবশ্যই মাস্ট ওয়াচ একটা সিনেমা।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শোনা যাচ্ছে, ভারত-চিনের মধ্যে ক্রমশ উন্নত হতে থাকা কূটনৈতিক সম্পর্কে যাতে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে, তাই ‘মাতৃভূমি’ ছবি থেকে বেশ কিছু চিন প্রসঙ্গ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ফলত, ফের নতুন করে চিত্রনাট্য সাজাতে হয়েছে পরিচালক অপূর্ব লাখিয়াকে। শুটিং করতে হয়েছে নতুন করে। ছবির নামও বদলেছে। প্রথমে ছবির নাম রাখা হয়েছিল ‘মাতৃভূমি: ব্যাটল অফ গালওয়ান’। পরে তা বদলে করা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। এই সব কারণে পিছিয়েছে মুক্তির তারিখ। তবে এবার ছবি অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। সম্পাদনার কিছু কাজ এখনও বাকি। যা শেষ হতে খুব বেশিদিন লাগার কথা নয়। ফলে অনুরাগীদের আশা, বড় কোনও সমস্যা না হলে বছরের মাঝামাঝি ছবিটি মুক্তি পেতে সমস্যা হওয়ার কথা নয়।

উল্লেখ্য, সলমন খানের কেরিয়ার এই মুহূর্তে বেশ কিছুটা বিপণ্ণ। ‘সিকান্দার’, ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর মতো ছবি ঘিরে প্রত্যাশা জাগলেও সামগ্রিক ভাবেই ছবিগুলি সেভাবে ব্যবসা করতে পারেনি। অনুরাগীদের আশা আপাতত পাক খাচ্ছে ‘মাতৃভূমি’কে ঘিরে। এহেন পরিস্থিতিতে সুভাষ ঘাইয়ের ‘সার্টিফিকেট’ যে তাঁদের বাড়তি আশা জোগাবে তা বলাই বাহুল্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.