সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঠান ছবির পর যে জওয়ান ছবি দিয়ে শাহরুখ খান ফের বক্স অফিসে ঝড় তুলবে, তার আঁচ এখন থেকেই পাওয়া যাচ্ছে। প্রথমে জবরদস্ত ফার্স্টলুক। তারপর পর্দা কাঁপানো ট্রেলার। আর এবার তো ‘জওয়ানে’ ‘টাইগারে’র এন্ট্রির খবর।
হ্য়াঁ, এমনটাই ঘটতে চলেছে। বলিউডের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জওয়ান ছবির সঙ্গেই নাকি দেখানো হবে সলমনের টাইগার থ্রির টিজার। এমনকী, সোশ্য়াল মিডিয়ায় ফাঁস হয়েছে টাইগার থ্রিয়ের গোটা প্ল্যানিং। অর্থাৎ এই ছবির টিজার, ট্রেলার কবে মুক্তি পাবে তার বিস্তারিত খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে জওয়ান টিমের পক্ষ থেকে এখনও এ বিষয়ে মুখ খুলতে চাননি কেউ।
[আরও পড়ুন: ভক্তের বাবা কোমায়! শুনেই ঈশ্বরের কাছে প্রার্থনা সৌমিতৃষার, ফের মন জয় ‘মিঠাই’য়ের]
জওয়ান’-এর পয়লা ঝলকে শাহরুখের রাফ অ্যান্ট টাফ লুক দেখে গত কয়েক ধরেই সরগরম নেটপাড়া। এবার সেই ন্যাড়া মাথা, চোখে কালো সানগ্লাস, কাচা-পাকা দাঁড়ি, হাতে বন্দুক নিয়ে নতুন পোস্টারে ধরা দিলেন। যা দেখে ভক্তরা যারপরনাই উচ্ছ্বসিত। টুইটে পোস্টারের ক্যাপশনে লেখেন- “এবার কাজে ফিরতে হবে। ‘জওয়ান’ রিলিজের জন্য প্রস্তুত হচ্ছে। আপনাদের সকলকে ভালবাসা আর ধন্যবাদ। দেখা হবে সিনেমাহলে।” আগামী ৭ সেপ্টেম্বর তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে ‘জওয়ান’।
#SalmanKhan‘s #Tiger3 promotional road map.
15 August – Character teaser
7 September – Tiger 3 Teaser [Attached with #Jawan]
28 September – Trailer 1
6 October – Song 1
16 October – Song 2
25 October – Trailer 2
2 November – #ShahRukhKhan poster
7 to 9 November – Promo… pic.twitter.com/jGjQGhM2O2— Manobala Vijayabalan (@ManobalaV) July 23, 2023
প্রসঙ্গত, রিলিজের ২৪ ঘণ্টাতেই ১০০ মিলিয়নের উপর ভিউ। ভাইরাল হয়েছে ‘জওয়ান’ পুতুলও (Jawan Doll)। ইতিমধ্যেই, ‘জওয়ান’ সিনেমার পয়লা ঝলকে বলিউড বাদশাকে যে চারটি ভিন্ন লুকে দেখা গিয়েছে, তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বুড়ো হাড়েও যে তিনি একাই ময়দান কাঁপিয়ে দিতে পারেন, ‘পাঠান’-এর পর ‘জওয়ান’-এর পয়লা ঝলকে সেটা আবারও প্রমাণ করে দিলেন শাহরুখ খান।
[আরও পড়ুন: ‘আমি কি কোনও মহিলাকে বিয়ে করতে পারি না?’, কীসের ‘ইঙ্গিত’ দেন রেখা?]
সর্বশেষ খবর
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি
-
পার্টিতে মদ্যপানের প্ল্যান? আগে খেয়ে নিন এই খাবারগুলি, হ্যাংওভার সামলানো হবে সহজ
-
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেরুয়া ছোঁয়া, দায়িত্বে মিঠুন-প্রসেনজিৎ, কবে উদ্বোধন?
-
মহিলাকে ফোনে ‘কুপ্রস্তাব’-হুমকির অভিযোগ, রহড়ায় গ্রেপ্তার বিজেপি নেতা