Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Samantha Ruth Prabhu

১২ কোটির লোকসান, চিকিৎসার জন্য হাত পাততে হয়! ২৫ কোটি ধার নিয়ে মুখ খুললেন সামান্থা

চিকিৎসার জন্য দক্ষিণী সুপারস্টারের ধার নিতে হয়? সত্যিটা জানালেন সামান্থা রুথ প্রভু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৩, ১৩:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৩, ১৩:২১

options
link
১২ কোটির লোকসান, চিকিৎসার জন্য হাত পাততে হয়! ২৫ কোটি ধার নিয়ে মুখ খুললেন সামান্থা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরল রোগে আক্রান্ত সামান্থা রুথ প্রভু। মায়োসাইটিস নামক এক বিরল অটোইমিউন কন্ডিশন রয়েছে তাঁর। আর সেই রোগের চিকিৎসার জন্যই সিনেজগৎ থেকে বিরতি নিয়েছেন বর্তমানে ‘আন্তাভামা’ গার্ল। তার জন্য অবশ্য মাশুলও গুণতে হয়েছে নায়িকাকে। শোনা যাচ্ছে, মাস খানেকের ছুটির জন্য প্রযোজকদের থেকে নেওয়া অগ্রীম টাকা ফিরিয়ে দিয়ে ১২ কোটির লোকসান করে ফেলেছেন সামান্থা।

সেসবের মাঝেই শোনা যায়, চিকিৎসা করানোর জন্য নাকি এক দক্ষিণী সুপারস্টারের কাছে হাত পেতেছিলেন অভিনেত্রী। ২৫ কোটি টাকা ধার নেন। আর সেই খবরে শোরগোল হতেই এবার মুখ খুললেন সামান্থা রুথ প্রভু। অভিনেত্রী সাফ জানিয়েছেন যে, নিজের খেয়াল তিনি নিজেই রাখতে পারেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিন্দুকদের একহাত নিয়ে ইনস্টা স্টোরিতে সামান্থা লেখেন, “মায়োসাইটিসের চিকিৎসা করাতে ২৫ কোটি টাকা! কেউ বোধহয় খুব বাজে একটা চুক্তি করতে চেয়েছিল আপনার সঙ্গে। আমার তার থেকে কম টাকায় চিকিৎসা চলছে। আর আমার মনে হয় না, অভিনয় করে আমি কিছু কম টাকা কামিয়েছি! তাই আমি নিজের খেয়াল নিজেই রাখতে জানি। ধন্যবাদ। মায়োসাইটিস রোগের হাজার জ্বালা-যন্ত্রণা আছে। তাই দয়া করে ভুয়ো খবর না রটিয়ে দায়িত্বশীল হোন।”

[আরও পড়ুন: এবার ‘চন্দ্রমুখী’র চরিত্রে ভয় দেখাবেন কঙ্গনা, প্রকাশ্যে ‘দুর্ধর্ষ’ লুক, দেখুন]

প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবর মাসেই ভক্তদের দুঃসংবাদ দিয়েছেন অভিনেত্রী। তবে মার্কিন মুলুকে মাসখানেক চিকিৎসা করিয়ে ফিরে এসেছিলেন সেটে। এমন শারীরিক পরিস্থিতিতেও ৩০ কেজি ওজনের শাড়ি পরে ‘শকুন্তলম’-এর শুটিং করেছেন। তবে এবার সামান্থার শরীর আর সায় না দেওয়ায় সিনেমা থেকে বিরতি নিয়েছেন। দিন কয়েক আগেই বালি থেকে ঘুরে এসেছেন সুপারস্টার দক্ষিণী অভিনেত্রী। এবার তাঁর বিরুদ্ধে ভুয়ো খবর নিয়ে কষিয়ে জবাব দিলেন সামান্থা।

[আরও পড়ুন: ‘ED ডাকবে না’! নুসরতের কোটি কোটি টাকার ফ্ল্যাট কেলেঙ্কারিতে মুখ খুললেন স্বামী যশ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.