সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈবাহিক ধর্ষণ কি সত্যিই অপরাধ? আদালত চত্বরে এই নিয়ে তরজা শেষ নেই। কিন্তু যে মেয়েটি দিনের পর দিন নিজের ইচ্ছের বিরুদ্ধে স্বামীর লালসা মেটাচ্ছে, স্বামীর অত্যাচারের দাগ শরীরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাঁর দুঃখের কথা কে শুনবে? তাঁর পাশে কে দাঁড়াবে? কে করবে প্রতিবাদ? অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)! হ্যাঁ, বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে এবার রুখে দাঁড়াচ্ছেন সোহিনী। হইচই প্ল্যাটফর্মের নতুন সিরিজ ‘সম্পূর্ণা’য় সোহিনী পাশে দাঁড়াবে তাঁর ছোট জায়ের। তাঁর হয়েই লড়বে বৈবাহিক ধর্ষণের বিরুদ্ধে। এই সিরিজের পরিচালক সায়ন্তন ঘোষাল।
তা কেমন গল্প বলবে এই সিরিজ?
সম্পূর্ণা সিরিজে সোহিনীর ছোট জা হলেন অভিনেত্রী রাজনন্দিনী পাল। রাজনন্দিনী পালের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন অনুভব কাঞ্জিলাল। সিরিজে প্রতি রাতেই রাজনন্দিনীর উপর পাশবিক অত্যাচার করেন অনুভব। সব জেনে চুপ করে থাকেন তাঁর ‘ভাসুর’ ওরফে অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, ‘শাশুড়ি’ লাবণী সরকার, ‘শ্বশুর’ রজত গঙ্গোপাধ্যায়।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘অপরাজিত’ ছবির ৭৫ দিন পূর্তির সেলিব্রেশন প্রযোজকের, জানেনই না পরিচালক অনীক দত্ত!]
এই সিরিজ নিয়ে পরিচালক সায়ন্তন ঘোষালের মত, ‘বৈবাহিক ধর্ষণ নিয়ে আগের থেকে এখন কিছুটা সচেতনতা বেড়েছে। তবে এখনও বহু মানুষের কাছে এটা অজানা। অনেকের কাছে এটা গুরুত্বই পায় না। তাই বৈবাহিক ধর্ষণ নিয়ে সিরিজ ভাবা হয়েছে। এই বিষয়টি সমাজ থেকে নিমূল করতে হবে।’ অন্যদিকে, সোহিনীর কথায়, এই সিরিজ যদি মানুষকে সচেতন করতে পারে, তাহলে এই সিরিজ তৈরি সার্থক।
হইচই প্ল্যাটফর্মে এই সিরিজ দেখা যাবে ২৯ জুলাই। ইতিমধ্যেই নজর কেড়েছে এই সিরিজের ট্রেলার।
[আরও পড়ুন: মহিলাদের ভাবাবেগে আঘাত! নগ্ন ফটোশুট করায় রণবীর সিংয়ের বিরুদ্ধে দায়ের অভিযোগ]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক