সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে ১.৩০ কোটি টাকার মার্সিডিজ বেঞ্জ। সেই বাহনকে বাদ দিয়েই মুম্বইয়ের যানজটের রাস্তায় অটোয় করে ঘুরছেন সারা আলি খান। নবাবকন্যা যা করলেন, বলিপাড়ার নেপো-সন্তানরা সম্ভবত সিনেমার প্রচার ছাড়া তা করে দেখানোর কথা ভাবতেও পারবেন না! আর সারা আলি খানের এই সরলতাই বারবার অনুরাগীদের মন জয় করে নেয়। এবারও সেরকমই এক কাণ্ড ঘটিয়েছেন অভিনেত্রী।
কোনওরকম সিনেমার প্রচার নয়। বন্ধুর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতেই সারা আলি খান একেবারে আমজনতার মতো মুম্বইয়ের অটোরিকশা করে ঘুরলেন। নিত্যদিন বান্দ্রায় জিম করতে যান অভিনেত্রী। তবে এদিন নিজের বিলাসবহুল বাহনকে সঙ্গে নেননি। বরং অটো করেই শরীরের ঘাম ঝরাতে গেলেন নায়িকা।
বলিউডের সুপারস্টার অভিনেত্রীর এমন কাণ্ড দেখে তো হতবাক প্রত্যক্ষদর্শীরা। অতঃপর সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করার সুযোগও হাতছাড়া করেননি পাপ্পারাজিরা। তবে ফটোশিকারিদের দেখে বিন্দুমাত্র বিরক্ত নন সারা। বরং হাসিমুখেই কুশল মঙ্গল বিনিময় সারলেন। আবার অন্য অটোচালক এবং হতবাক হয়ে যাওয়া যাত্রীদের উদ্দেশেও হাত নাড়তে দেখা গেল নায়িকাকে। বেশভূষাও অতিসাধারণ।
[আরও পড়ুন: ‘OTT মানেই সমকামী যৌনতায় ভরপুর কন্টেন্ট, দেখা যায় না’, বিতর্কিত মন্তব্য আমিশা প্যাটেলের]
View this post on Instagram
প্রসঙ্গত, পতৌদি পরিবারের মেয়ে হলেও কোনওরকম নবাবসুলভ হাবভাবের লেশমাত্র নেই সারা আলি খানের মধ্যে। এর আগেও অবশ্য বহুবার নিজের সরব জীবনযাপনের প্রমাণ দিয়েছেন অভিনেত্রী। তবে এবার সারা আলি খানের কাণ্ড দেখে নেটপাড়া বলছে, ‘এ তো পুরো পাড়ার মেয়ে।’
আরও পড়ুন: কোলের সন্তানকে হারালেন গায়ক অ্যালবার্ট কাবো, বাবার কাতর পোস্টে চোখ ভিজল নেটপাড়ার]
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি