সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে বেশ খোশমেজাজেই থাকেন। ফটোশিকারিদের সামনেও হাসিমুখে পোজ দেন। প্রতিবার বিদায় নেওয়ার সময় দুই হাত জোড় করে ধন্যবাদ জানান। কিন্তু করোনা (Corona Virus) কালে মেজাজ হারালেন সারা আলি খান (Sara Ali Khan)। কেন এত রাগলেন সারা? কারণ এক অনুরাগীর সেলফি তোলার অতি উৎসাহ। মাস্ক খুলে অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন এক যুবক। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: শান্তিনিকেতনে শুটিং করতে চেয়েছিলেন ঋষি, প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণায় শিবপ্রসাদ]
ভিডিওতে দেখা যাচ্ছে, মা অমৃতা সিং এবং ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে মুম্বই বিমানবন্দর থেকে বের হচ্ছেন সারা। কিছুদিন আগেই ইনস্টাগ্রামে মা ও ভাইয়ের সঙ্গে গুলমার্গে বেড়ানোর ছবি, ভিডিও শেয়ার করেছিলেন সারা। সম্ভবত সেখান থেকেই ফিরছিলেন সইফকন্যা। মুখে মাস্ক এবং ফেস শিল্ড ছিল তাঁর। পাপারাজ্জি দেখেই মা ও ভাইয়ের থেকে আলাদা হয়ে যান সারা। এমন সময় এক যুবক তাঁর সঙ্গে সেলফি তোলার আশায় অনেকটাই কাছে চলে আসেন। মুখের মাস্ক পর্যন্ত নামিয়ে ফেলেন। তখনই মেজাজ হারান সারা। “কী করছেন আপনি?” প্রশ্ন তোলেন ক্ষিপ্ত সারা। হাত জোড় করে যুবককে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন তিনি।
View this post on Instagram
অল্পক্ষণেই অবশ্য নিজের রাগ নিয়ন্ত্রণ করে ফেলেন সারা আলি খান। উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে গাড়িতে উঠে যান। অবশ্য সইফকন্যার এই নীতি শিক্ষা দেওয়া অনেকের পছন্দ হয়নি। “মাত্র কয়েকটি সিনেমায় অভিনয় করেই এত মেজাজ!”এমন মন্তব্য যেমন করা হয়েছে, তেমনই মালদ্বীপ (Maldives) নাগরিক লিখেও কটাক্ষ করা হয়েছে।

[আরও পড়ুন: টলিপাড়ায় শুটিং নিয়ে আরও কড়া কোভিডবিধি, কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম?]
সর্বশেষ খবর
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের
-
সিএবিতে ‘দাদাগিরি’, প্রভাব খাটিয়ে জেলা কোচিং কমিটির চেয়ারম্যান! গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক
-
এবার গরমের ছুটি! বর্ষার আগেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতায় কালবৈশাখীর সতর্কতা
-
স্ট্যালিন আউট, বিজয় ইন! ইন্ডিয়া জোটে চমকের সম্ভাবনা, কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে পত্রবোমা সিপিএমের