সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা বলিউড অভিনেত্রী সারা আলি খান। একের পর এক ছবি করছেন। ছবি হিটও দিচ্ছেন। তবে এর পাশাপাশি কিন্তু যখনই সারা সুযোগ পান, তখনই মন্দিরে মন্দিরে ঘোরেন। কখনও সারা গিয়েছেন কেদারনাথে। কখনও আবার উজ্জ্বয়িণীর জ্যোর্তিলিঙ্গ দর্শনে। এই মন্দির দর্শন নিয়ে সারাকে মাঝে মধ্য়েই কটাক্ষের শিকার হতে হয়। অনেকেই মনে করেন, মুসলিমকন্যা কেনই বা মন্দিরে ঢুকছেন!
এতদিন এসব নিয়ে মুখ বুজেই ছিলেন সইফকন্য়া। এবার ট্রোলারদের নিলেন একহাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা জানিয়ে দিলেন, ‘আপনাদের যদি ভাল লাগে, তাহলে ঠিক আছে। আপনাদের ভাল না লাগলে, তাহলেও ঠিক। আমি কোথায় যাব, সেটা একেবারেই আমার ইচ্ছে।’
View this post on Instagram
[আরও পড়ুন: বিচ্ছেদের মাঝেই নবনীতার ‘বিয়ের ফুল’! ঘটছে কী? শুটিং ফ্লোর থেকে উত্তর অভিনেত্রীর]
উল্লেখ্য, নবাব পরিবারের মেয়ে হয়েও গণেশ চতুর্থী থেকে দিওয়ালি, শিবরাত্রি.. সব উৎসবেই শামিল হন সারা আলি খান। কাশীর বিশ্বনাথ, আসমে কামাখ্যা থেকে কেদারনাথ, উজ্জিয়িনীর মহাকালেশ্বর মন্দির একাধিক তীর্থক্ষেত্র চষে ফেলেছেন সারা। তার জন্য অবশ্য কম কটাক্ষ শুনতে হয়নি নবাবকন্যাকে। তবে দমে যাননি তিনি। এর আগে কটাক্ষের শিকার হয়ে তিনি বলেছিলেন, “সব ধর্মকেই আমি সমানভাবে সম্মান করতে শিখেছি।”
[আরও পড়ুন: লালসার বাস্তব গল্প ‘লাস্ট স্টোরিজ ২’, বাজিমাত করলেন পরিচালক কঙ্কনা]
সর্বশেষ খবর
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়
-
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সাফল্য কামনা, কালীঘাটে মায়ের আরাধনায় জিৎ
-
‘পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা…’, সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের