সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্য়াপারটা যে এমন ঘটবে তা বুঝতেই পারেননি অভিনেতা বিক্রান্ত মাসে। বিক্রান্ত একাই ছিলেন লিফটের ভিতর। হঠাৎ করে হাজির সারা আলি খান। ব্যস, শান্তি বিঘ্নিত! সারাকে প্রশ্ন করতেই বিক্রান্তকে নিয়ে ঠাট্টা শুরু করে দিলেন। বিক্রমের একেবারে ভ্যাবাচাকা অবস্থা। ঠিক তখনই লিফটে হাজির চিত্রাঙ্গদা সিং। বিপদ থেকে যেন মুক্তি পেলেন বিক্রান্ত। কিন্তু হঠাৎই লিফট গেল থেমে, অন্ধকার। হঠাৎ লিফটের মাথা থেকে নেমে এল হ্যারিকেন! ব্যাপারটা ভয়ানক নয় কি?
পুরো গপ্পোটাই আসলে ফিল্মি। প্রকাশ্য়ে এল সারা আলি খান, বিক্রান্ত মাসে ও চিত্রাঙ্গদা সিংয়ের নতুন ছবি গ্য়াসলাইটের টিজার। সেই টিজারের নানা রহস্য রেখে গেলেন এই তিন বলিউড তারকা।
[আরও পড়ুন: বাড়িতে একলা নাকি? শীর্ষাসনের ছবি পোস্ট করতেই মিমিকে ‘নোংরা’ প্রস্তাব নেটিজেনের!]
ড়পর্দায় নয়,চলতি মাসের শেষে ওটিটি প্ল্যাটফর্মে আসছে সারা আলি খানের নতুন ছবি ‘গ্যাসলাইট’। দীর্ঘদিন ধরেই মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালক পবন কৃপালিনীর এই ছবি।
View this post on Instagram
৩১মার্চে মুক্তি ডিজনি হটস্টারে মুক্তি পাচ্ছে এই ছবি। ২০২১সালে ‘অতরঙ্গী রে’ ছবি দিয়ে ওটিটির জগতে পা রাখেন সারা। অবশেষে মুক্তি পাচ্ছে অভিনেত্রীর সেকেন্ড ওটিটি ফিল্ম ‘গ্যাসলাইট’।
[আরও পড়ুন: বলিউডে বড় চমক, অক্ষয়, পরেশ, সুনীলের সঙ্গে এবার ‘হেরা ফেরি ৩’-তে সঞ্জয় দত্ত!]
সর্বশেষ খবর
-
চলতি বছরই অভিন্ন দেওয়ানি বিধি? শুভেন্দুর কমিটির বৈঠকে বিরাট সিদ্ধান্ত
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত