Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Allu Arjun

‘আপনি তো আল্লুর সম্পত্তি’, নারীবিদ্বেষী কটাক্ষের প্রতিবাদে কোন পাঠ পড়ালেন সীরাত কাপুর?

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে একটি ছবি পোস্ট করতেই এক নেটিজেনের অসম্মানজনক মন্তব্য। কোমর বেঁধে ময়দানে নেমেছেন খোদ সীরাত কাপুর। সুর চড়িয়ে কীভাবে মিষ্টি মুখে ছুরিটা মারলেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ১৮:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ১৮:০৯

options
link
‘আপনি তো আল্লুর সম্পত্তি’, নারীবিদ্বেষী কটাক্ষের প্রতিবাদে কোন পাঠ পড়ালেন সীরাত কাপুর? zoom
'আল্লুর সম্পত্তি' মন্তব্যে রেগে কাঁই সীরাত কাপুর।
Advertisement

অতি সহজেই সেলেবদের নিয়ে যা খুশি মন্তব্য করা যায় তা বললে অত্যুক্তি হবে না! সোশাল মিডিয়ার যুগে প্রায়ই নজরে আসে তারকাদের নিয়ে আপত্তিকর মন্তব্য। অনেক ক্ষেত্রে সহ্যের সীমা অতিক্রম করে গেলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেন। আবার কখনও নিজেরাই কমেন্ট বাক্সে যোগ্য জবাব দেন। সিনেদুনিয়ার ব্যক্তিদের নিয়ে অজান্তেই কখন যে কোন গল্প তৈরি হয়ে যায় তা বোঝা দায়। সম্প্রতি এমনই এক অপ্রীতিকর ঘটনার সন্মুখীন হয়েছেন অভিনেত্রী সীরাত কাপুর।

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে একটি ছবি পোস্ট করতেই এক নেটিজেনের অসম্মানজনক মন্তব্য। যা দেখে রেগে কাঁই অভিনেত্রী। কোমর বেঁধে ময়দানে নেমেছেন খোদ সীরাত কাপুর। সুর চড়িয়ে কীভাবে মিষ্টি মুখে ছুরিটা মারলেন? কোন মন্তব্য দেখে ফুঁসে উঠেছেন সীরাত? প্রসঙ্গত, গত ৮ এপ্রিল ছিল ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুনের ৪৪ তম জন্মদিন। সেই উপলক্ষ্যে সীরাত আল্লুর সঙ্গে বিদেশ সফরের কিছু অদেখা ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। যেখানে কলিউড তারকার প্রাইভেট জেটে একসঙ্গে বসে রয়েছেন আল্লু ও সীরাত। ছবির ক্যাপশনে লেখা, ‘নিজের মতো করে উইকএন্ড উপভোগ করছি।’

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Seerat Kapoor (@iamseeratkapoor)

এই ছবি দেখে প্রথমে নেটপাড়া একটু ধাক্কা খেয়েছিল। দুজনের এই বন্ধুত্বের কথা এতদিন অনেকেরই অজানা ছিল। তাই প্রথম দেখায় একটু অবাক হলেও অতঃপর বিষয়টা স্বাভাবিক হয়ে যায়। পোস্টটিতে অনুরাগীরাও লাল হৃদয়ের ইমোজি দিয়ে বন্ধুত্বের মর্যাদা দিয়েছেন। কিন্তু, এক নেটিজেন এই ছবি ঘিরে আপত্তিকর মন্তব্য করেছেন। হার্ট আই ইমোজির সঙ্গে সীরতকে আল্লুর ‘সম্পত্তি’ বলে খোঁচা মেরেছেন। আর এই মন্তব্যটি এড়িয়ে না গিয়ে পালটা প্রতিক্রিয়া দেন অভিনেত্রী।

নারীবিদ্বেষী মন্তব্যের কড়া জবাব, ‘একটি হার্ট আই ইমোজি যোগ করলেই মন্তব্যটি সম্মানজনক হয়ে যায় না স্যার। একজন নারী কখনও কারও সম্পত্তি নয়। তাঁর নিজের পরিচয়, স্বপ্ন ও কণ্ঠস্বর রয়েছে। সম্মানের সঙ্গে প্রশংসা করুন, মালিকানার দৃষ্টিভঙ্গি থেকে নয়। ভালো থাকুন।’ সীরাতের অনুরাগীরাও তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন। এক ভক্ত সীরাতের সম্মানের যথাযথ মর্যাদা দিয়ে লিখেছেন, ‘আমি জানি আপনি কতটা সম্মানজনক মানুষ। এদের মানসিকতা একদম নিম্নরুচির। উত্তর দেওয়ার প্রয়োজন নেই।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.