সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ জোহর ও বনি কাপুরের পর এবার করোনার হানা আমির খানের (Aamir Khan) বাড়িতে। অভিনেতার বাড়ির সাত জন স্টাফের শরীরে করোনার সন্ধান মিলেছে। এঁদের মধ্যে দু’জন আমিরের রাঁধুনি। শরীরে ভাইরাস ধরা পড়ার পরই তাঁদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। অভিনেতা তাঁর মাকে নিয়ে করোনা পরীক্ষা করাতে যান।
টুইটারে নিজেই এই খবর জানিয়েছেন আমির। লিখেছেন, স্টাফদের করোনা পরীক্ষা ও কোয়ারেন্টাইনের ব্যাপারে বৃহন্মুম্বই পুরনিগম (BMC) তাঁকে খুব সাহায্য করেছে। এর জন্য BMC-কে ধন্যবাদ দিয়েছেন অভিনেতা। সাতজনের রিপোর্ট পজিটিভ আসার পর আমিরের বাড়ির বাকি পরিচারক-পরিচারিকাদেরও করোনা পরীক্ষা করা হয়। কিন্তু তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে। সেই কারণেই তাঁর মাকে নিয়ে করোনা পরীক্ষার জন্য হাসপাতাল যান অভিনেতা। কর্মীদের করোনা পরীক্ষা ও মেডিক্যাল সাহায্যের জন্য BMC’র পাশাপাশি কোকিলাবেন হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন আমির।
— Aamir Khan (@aamir_khan) June 30, 2020
[ আরও পড়ুন: প্রতিশ্রুতি রাখলেন দেব, দুবাই থেকে ১৭১ জনকে ফেরালেন অভিনেতা ]
বলিউডে করোনার থাবা অবশ্য এই প্রথম নয়। বলিউডে এখনও পাঁচজনের শরীরে থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস। গায়িকা কণিকা কাপুর, প্রযোজক করিম মোরানি, তাঁর দুই মেয়ে জোয়া ও শাজা মোরানি এবং কিরণ কুমার ছাড়া এখনও পর্যন্ত আর কেউ আক্রান্ত হননি। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন বনি কাপুরের তিন পরিচারক। পরীক্ষা হয় বনি কাপুর ও দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুরেরও। কিন্তু তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে। এছাড়া পরিচালক করণ জোহরের বাড়ির দুই পরিচারকের শরীরেও বাসা বেঁধেছিল করোনা ভাইরাস। যদিও পরিচালক বা তাঁর মা হিরু জোহর করোনায় আক্রান্ত হননি। এছাড়া হৃতিক রোশনের শ্যালিকার বাড়ির এক পরিচারকের শরীরেও থাবা বসিয়েছিল এই মারণ ভাইরাসের জীবাণু। প্রতি ক্ষেত্রেই সবাই নিজেদের ১৪ দিন আইসোলেশনে রেখেছিলেন।
[ আরও পড়ুন: প্রতিশ্রুতি রাখলেন দেব, দুবাই থেকে ১৭১ জনকে ফেরালেন অভিনেতা ]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক