সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসছে বছর বড় চমক দিতে চলেছেন শাহরুখ খান। বলিউড গুঞ্জনে উড়ে আসা খবর অনুযায়ী, সুজয় ঘোষের কিং ছবিতে নাকি শাহরুখকে দেখা যাবে আততায়ীর চরিত্রে। এমনকী, রটেছে এই ছবিতে নাকি নিজের মেয়ে সুহানাকেই কিডন্যাপ করবেন শাহরুখ!
শাহরুখের(Shah Rukh Khan) কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।
প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা(Suhana Khan)। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।
প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন।
সর্বশেষ খবর
-
যোগদিবসের আগে যোগাভ্যাসে ব্যস্ত অঙ্কুশ, ‘ময়ূরাসন’ বলে টিপ্পনি সায়ন্তিকার, রসিকতা মিমিরও
-
এবার মিলবে পাহাড় সমস্যার স্থায়ী সমাধান! মঙ্গলেই জোড়া কর্মসূচিতে কার্শিয়াংয়ে শুভেন্দু
-
শর্টসার্কিট থেকে বিধ্বংসী আগুন পাবে! ঝলসে মৃত ২ কর্মী
-
পেনাল্টি রানের খেসারতে শ্রীলঙ্কার কাছে পরাস্ত ভারত ‘এ’, মারামারিতে জড়াল সুপার ওভারে ব্যর্থ বৈভব
-
অতীতে মহিলা পুলিশ অফিসারের কলার ধরে হুমকি! পালাবদলে তোলাবাজিতে ধৃত তৃণমূল নেতা