Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Mysuru

শর্টসার্কিট থেকে বিধ্বংসী আগুন পাবে! ঝলসে মৃত ২ কর্মী

পাবের মালিক-সহ ৬ জনের অবস্থাও গুরুতর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ২০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ২০:৩৬

options
link
শর্টসার্কিট থেকে বিধ্বংসী আগুন পাবে! ঝলসে মৃত ২ কর্মী zoom
প্রতীকী ছবি।
Advertisement

মাইসুরুর এক পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত ৬। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছিল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন দার্জিলিং ও অন্যজন নেপাল থেকে কাজের সূত্রে এখানে এসেছিলেন। তাঁদের বয়স যথাক্রমে ২৬ ও ২৪ বছর। পাবের মালিক প্রীতম পুমিতও গুরুতর আহত হয়েছে। তিনি এবং ক্রেতা সোনু, রমেশ, মহাদেব প্রসাদ, প্রজ্জ্বল, অবিনাশ সকলেই জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকারীরা ১৫ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। কারও কারও চোট নেহাতই অল্প ছিল। তাঁদের প্রাথমিক শুশ্রুষার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি দেহ উদ্ধার করা হয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

এদিকে প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুন লেগে গিয়েছিল। পাবের ভিতরে রাখা কাঠের শিল্পসামগ্রী থাকার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে পুলিশ সূত্র জানাচ্ছে, পুরো তদন্ত না হওয়া পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিন্ত হওয়া যাবে না। পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.