সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) পদক জয়ের খুব কাছে গিয়ে শেষমেশ বিনা পদকেই দেশে ফিরতে হচ্ছে ভারতীয় মহিলা হকি দলকে। অলিম্পিকে এই দলের খেলা দেখে অনেকেই শাহরুখ খান অভিনীত ‘চক দে’র (Chak De) নস্ট্যালজিয়ায় ডুব দিয়েছিলেন। এমনকী, ‘চক দে’ ছবির সেই লড়াইকে টেনে এনে টুইটও করেছিলেন শাহরুখ খান। রসিকতা করে কোচ লিখেছিলেন ‘চক দে’ ছবির কবীর খানের কথা। সেই ছবির কবীর খান ওরফে শাহরুখ ফের টুইট করলেন। তবে এবার কিছুটা মন খারাপ নিয়েই। টোকিও অলিম্পিক্সে গ্রেট ব্রিটেনের কাছে ৪-৩ গোলে হেরে গেলেও রানি রামপালদের প্রশংসা করলেন বলিউড বাদশা।
Heartbreak!!! But all reasons to hold our heads high. Well played Indian Women’s Hockey Team. You all inspired everyone in India. That itself is a victory.
Advertisement— Shah Rukh Khan (@iamsrk) August 6, 2021
টুইট করে শাহরুখ খান (Shah Rukh Khan) লিখলেন, ‘আশা ভঙ্গ! তবে ভারতের মহিলা হকি দলের মাথা উঁচু করে সবার সামনে দাঁড়িয়ে থাকার অনেক কারণ রয়েছে। তোমরা ভারতের সবাইকে গর্বিত করেছ। এটাই তোমাদের বড় জয়।’
[আরও পড়ুন: মাথায় টুপি, পরনে টি শার্ট-জগার্স প্যান্ট, ফাঁকা রাস্তায় সাইকেল চালিয়ে স্বপ্নপূরণ ‘Sreemoyee’র]
টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ইতিহাস গড়েছিল ভারতের মহিলা হকি দল (Indian Women’s Hockey Team)। পুরুষদের পর অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন রানি রামপাল-বন্দনারা। গত সোমবার প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে (Australia) ০-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট জোগাড় করে নিয়েছিলেন তাঁরা। এই ঘটনা গোটা দেশকে মনে করিয়ে দিয়েছিল শাহরুখ খান অভিনীত ‘চক দে’ ছবিকে। গ্রিনরুমে ‘চক দে’-র সেই শেষ ‘৭০ মিনিট’ শাহরুখের সংলাপ মনে করে সোশ্যাল মিডিয়ায় মহিলা হকি টিমকে শুভেচ্ছা জানিয়ে ছিল গোটা দেশ। শুভেচ্ছা জানিয়ে ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খানও (Shah Rukh Khan)। সুযোগ বুঝে শাহরুখও ডুবে গিয়েছিলেন ‘চক দে’-র নস্ট্যালজিয়ায়। টুইট করে কোচকে লিখেছিলেন সোনা নিয়ে আসার কথা!
[আরও পড়ুন: Aparna Sen-এর নামে ডাকটিকিট? ‘ভুয়ো খবর’ বলে ওড়ালেন অভিনেত্রী-পরিচালক]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?