সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জওয়ান ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শাহরুখ অনুরাগীদের মধ্য়ে উত্তেজনা তুঙ্গে। ন্যাড়া মাথায়, চোখে সানগ্লাসে শাহরুখের নতুন অবতার দেখে তো থ সব্বাই। আর এবার জওয়ানের নতুন পোস্টারে চমক দিলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। হাতে বন্দুক নিয়ে রীতিমতো অ্যাকশন অবতারে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেই পোস্টার শেয়ার করে শাহরুখ লিখলেন, ”ঝড় ওঠার আগে এবার বিদ্যুৎ চমকাবে! অপেক্ষা করুন।”
জওয়ান’-এর পয়লা ঝলকে শাহরুখের রাফ অ্যান্ট টাফ লুক দেখে গত কয়েক ধরেই সরগরম নেটপাড়া। এবার সেই ন্যাড়া মাথা, চোখে কালো সানগ্লাস, কাচা-পাকা দাঁড়ি, হাতে বন্দুক নিয়ে নতুন পোস্টারে ধরা দিলেন। যা দেখে ভক্তরা যারপরনাই উচ্ছ্বসিত। টুইটে পোস্টারের ক্যাপশনে লেখেন- “এবার কাজে ফিরতে হবে। ‘জওয়ান’ রিলিজের জন্য প্রস্তুত হচ্ছে। আপনাদের সকলকে ভালবাসা আর ধন্যবাদ। দেখা হবে সিনেমাহলে।” আগামী ৭ সেপ্টেম্বর তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে ‘জওয়ান’।
View this post on Instagram
[আরও পড়ুন: থাইল্যান্ডে ছুটির মেজাজে হবু মা শুভশ্রী, ছেলে ইউভানের দায়িত্ব সামলাচ্ছেন রাজ]
প্রসঙ্গত, রিলিজের ২৪ ঘণ্টাতেই ১০০ মিলিয়নের উপর ভিউ। ভাইরাল হয়েছে ‘জওয়ান’ পুতুলও (Jawan Doll)। ইতিমধ্যেই, ‘জওয়ান’ সিনেমার পয়লা ঝলকে বলিউড বাদশাকে যে চারটি ভিন্ন লুকে দেখা গিয়েছে, তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বুড়ো হাড়েও যে তিনি একাই ময়দান কাঁপিয়ে দিতে পারেন, ‘পাঠান’-এর পর ‘জওয়ান’-এর পয়লা ঝলকে সেটা আবারও প্রমাণ করে দিলেন শাহরুখ খান। বৃহস্পতিবার দুপুরে নতুন পোস্টার প্রকাশ্যে এনে ফের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিলেন বলিউড বাদশা।
[আরও পড়ুন: সেটে মস্ত বড় ‘বাওয়াল’! জাহ্নবীর সঙ্গে এক মাস কথা বলেননি বরুণ ধাওয়ান]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে