সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড বনাম দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির লড়াইয়ের রাশ একা হাতেই টেনে ঠান্ডা করলেন শাহরুখ খান। ‘জওয়ান’ ছবির মিউজিক লঞ্চের আসরে দক্ষিণী তারকাদের মধ্যমণি হয়ে একাই মঞ্চ মাতাতে দেখা গেল বলিউড কিং-কে। প্রকৃত অর্থেই তিনি যেন ভারতীয় সিনেদুনিয়ার ‘বাদশা’ অবতারে ধরা দিলেন আজ শাহরুখ।
৩০ আগস্ট, বুধবার সকাল থেকেই চেন্নাইয়ে ‘জওয়ান’-এর ঝোড়ো হাওয়া। শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে তিলধারণের জায়গা নেই! বাইরেও ব্যানার-ফেস্টুন হাতে ‘শাহরুখ-শাহরুখ’ চিৎকার। নিজের ডেরার বাইরে গিয়েও কোনও ডন যে এহেন ভালবাসা পান, তা বুধবার আবারও বুঝিয়ে দিলেন বলিউডের ‘পঞ্চাশোর্ধ্ব বাদশা’। কিং সাইজ ইভেন্টে দক্ষিণী জনতার সে কী উচ্ছ্বাস! টুইটারেও ছবি-ভিডিওর সুনামী। সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের আওয়াজই বলে দিচ্ছে আজ চেন্নাইয়ের ‘থালাইভা’ একজনই। তিনি শাহরুখ খান।
আর মাত্র ৮ দিনের অপেক্ষা। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘জওয়ান’। তার প্রাক্কালেই দক্ষিণী তারকাদের পাশে নিয়ে গ্র্যান্ড মিউজিক লঞ্চ শাহরুখের। কে নেই? বিজয় সেতুপতি, প্রিয়ামণি, অনিরুদ্ধ আর-সহ একাধিক দক্ষিণী তারকারা নজর কাড়লেন চেন্নাইয়ের অনুষ্ঠানে। তবে নজরে পড়ল না নয়নতারার উপস্থিতি। সেখানেই ফাঁস হল ‘জওয়ান’ নিয়ে এক বড় তথ্য। চেন্নাইয়ের ৩ হাজার পরিবার উপকৃত হয়েছে শাহরুখের এই সিনেমা থেকে।
[আরও পড়ুন: ‘বাচ্চারাই জওয়ান দেখবে’! শাহরুখকে তীব্র ভর্ৎসনা বিবেক অগ্নিহোত্রীর, শুনলেন পালটা খোঁটাও]
3000 families in Tamil Nadu have prospered because #ShahRukhKhan shot his film there!#JawanAudioLaunch#JawanPreReleaseEventpic.twitter.com/tRFDbxWt1C
— Javed (Fan) (@JoySRKian_2) August 30, 2023
উল্লেখ্য, ‘জওয়ান’-এর সিংহভাগ শুটিংই সেখানে হয়েছে। গতবছর যখন একটানা ৩০ দিন চেন্নাইয়ে শুটিং করেছিলেন শাহরুখ, তখন পরিচালক অ্যাটলিও সেই কারণে তাঁকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন- শাহরুখ প্রকৃতই রাজা। অন্তত হাজার হাজার পরিবার এই শুটের জন্য উপকৃত হল। বুধবার মিউজিক লঞ্চের অনুষ্ঠানেও বাদশাকে সেই কারণেই ধন্যবাদ জানালেন দক্ষিণী তারকারা। এদিকে ইতিমধ্যেই ভারতে ‘জওয়ান’-এর অগ্রীম বুকিং শুরু হয়ে গিয়েছে। দেশের মেট্রোসিটিগুলিতে চড়া দামে বিকোচ্ছে টিকিট।
Thank u sir it’s a honour & pleasure to have u here sir,most memorable schedule in my career,spl thanks to u for having the shoot happen in Chennai sir,1000s of family wer benefited “KING IS A KING ALWAYS”a big bow & respect to you sir love you sir❤️
See you in Mumbai soon sir❤️ https://t.co/cOeXNnXAhV— atlee (@Atlee_dir) October 8, 2022
[আরও পড়ুন: ‘নিপাত যাক বিচ্ছেদ রটনা!’, ‘ডন’ বিতর্কের পর দীপিকাকে নিয়ে কেনিয়ায় রণবীর]
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭