সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক কাণ্ডে নাম জড়িয়েছে ছেলের। একটানা তাকে জেরা করছেন এনসিবি আধিকারিকরা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে শুটিং স্থগিত করলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। স্পেনে যাচ্ছেন না তিনি।
দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে ফের ফ্রেম শেয়ার করছেন কিং খান। ‘পাঠান’ ছবিতে দু’জনের রসায়ন আদৌ দর্শক মনকে দোলা দিতে পারে কিনা, সে উত্তর দেবে সময়। আপাতত ‘পাঠান’ ছবির শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। ছবির গানের শুটিংয়ে স্পেনে যাওয়ার কথা ছিল তাঁর। তবে স্পেনে যাওয়ার সিদ্ধান্ত স্থগিত বলিউডের ‘কিং খানে’র।
[আরও পড়ুন: মুম্বইয়ের বিলাসবহুল ক্রুজ পার্টিতে বাজেয়াপ্ত মাদক, শাহরুখপুত্র আরিয়ানকে জেরা এনসিবি’র]
তবে তারই মাঝে মুম্বইয়ের ক্রুজ পার্টিতে মাদক কাণ্ডে এনসিবি’র জালে শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজ (Cordelia Cruise) থেকে আটক করা হয় তাঁকে। বাজেয়াপ্ত মোবাইল। তদন্তকারীদের নজরে হোয়াটসঅ্যাপ চ্যাট। কার কার সঙ্গে কথা বলেছিলেন আরিয়ান, তা খতিয়ে দেখছেন এনসিবি’র আধিকারিকরা।
Eight persons — Aryaan Khan, Arbaaz Merchant, Munmun Dhamecha, Nupur Sarika, Ismeet Singh, Mohak Jaswal, Vikrant Chhoker, Gomit Chopra — are being questioned in connection with the raid at an alleged rave party at a cruise off Mumbai coast: NCB Mumbai Director Sameer Wankhede pic.twitter.com/KauOH2ULts
— ANI (@ANI) October 3, 2021
সূত্রের খবর, ছেলের নাম মাদক কাণ্ডে জড়ানোর পরই নিজের শুটিংয়ের সিদ্ধান্ত আপাতত স্থগিত করলেন শাহরুখ খান। স্পেনে (Spain) যাচ্ছেন না তিনি। শোনা যাচ্ছে মাদক কাণ্ডে ছেলের নাম জড়িয়ে যাওয়ার পর থেকে কার্যত ভেঙে পড়েছেন শাহরুখ জায়া গৌরী খান (Gauri Khan)। আরিয়ানের নাম মাদক কাণ্ডে জড়ানোর পর থেকে কিং খানের বাসভবন ‘মন্নাতে’র সামনে ভিড় জমিয়েছেন অনেকেই। আর হবে নাই বা কেন তারকাপুত্রের ধরপাকড় বলে কথা! তবে ছেলের নাম মাদক কাণ্ডে জড়ানোর বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি শাহরুখ কিংবা গৌরী কেউই।
[আরও পড়ুন: ক্যামেরার সামনেই ঐন্দ্রিলাকে ‘চকাস’ করে একের পর এক চুমু! অঙ্কুশের ভিডিও ভাইরাল]
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট