সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈষ্ণদেবীর দর্শন মানেই ছবি ব্লকবাস্টার। অন্তত, ‘পাঠান’, ‘জওয়ান’ সুপারহিট হওয়ায় এমনই বিশ্বাস শাহরুখ খানের। আর তাই নতুন ছবি ‘ডাঙ্কি’র সময়ও কোনও ঝুঁকি নিলেন না শাহরুখ। তাই তো ছবির মুক্তি প্রায় ১০ দিন আগেই পৌঁছে গেলেন মায়ের দর্শনে। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের বৈষ্ণদেবী দর্শনের ভিডিও।
সংবাদ সংস্থা পিটিআই একটি ভিডিও তাঁদের এক্স হ্যান্ডেলে শেয়ার করে। যেখানে দেখা গিয়েছে, শাহরুখ তাঁর বডিগার্ড এবং নিরাপত্তারক্ষীর মাঝে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছেন। সঙ্গে ছিলেন ম্যানেজার পূজা দাদালানিও। শাহরুখ খানের পরনে ছিল কালো রঙের পাফার জ্যাকেট এবং হুডি।
VIDEO | Bollywood actor @iamsrk visited Mata Vaishno Devi shrine earlier today. pic.twitter.com/HbjW0YczUC
— Press Trust of India (@PTI_News) December 12, 2023
[আরও পড়ুন: বল লেগে ছিটকে গেল স্টাম্প, তবুও আউট নন ব্যাটার! উত্তাল ক্রিকেট দুনিয়া]
গত বছর ডিসেম্বর মাসে ‘পাঠান’ ছবির আগেও বৈষ্ণদেবী দর্শনে গিয়েছিলেন শাহরুখ। বক্স অফিসে ঝড় তুলেছিল ‘পাঠান’। ১০০০ কোটির থেকেও বেশি আয় করেছিল এই ছবি। ফের ‘জওয়ান’ ছবির মুক্তির আগেও বৈষ্ণদেবী দর্শনে যান এসআরকে। এই ছবিও বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে। ‘ডাঙ্কি’র বক্স অফিসে ভবিষ্যত ঠিক করতে এবারও তাই বৈষ্ণদেবীর শরণাপন্ন শাহরুখ।
View this post on Instagram
[আরও পড়ুন: বাইশ গজের যুদ্ধে শেহওয়াগ বনাম দ্রাবিড়! রাহুলের ছেলের বিরুদ্ধে ব্যাটে বাজিমাত বীরু পুত্রের]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ